Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

হাসপাতালে ভর্তি সেলিম খান, তড়িঘড়ি বাবাকে দেখতে ছুটলেন সলমন, বাড়ছে উদ্বেগ

এই খবর সামনে আসার কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে পৌঁছে যান সুপারস্টার সলমন খানকে (Salman Khan)। কালো টি-শার্ট ও টুপি পরে কড়া নিরাপত্তার মধ্যে তাঁকে হাসপাতাল থেকে বেরোতে দেখা যায়। 

হাসপাতালে ভর্তি সেলিম খান, তড়িঘড়ি বাবাকে দেখতে ছুটলেন সলমন, বাড়ছে উদ্বেগ

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 17 February 2026 15:26

দ্য ওয়াল ব্যুরো: প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খান (Salim Khan) হাসপাতালে ভর্তি। মঙ্গলবার বেলাতেই এল দুশ্চিন্তার খবর। ১৭ ফেব্রুয়ারি  মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে (Lilavati Hospital)-এ ভর্তি করা হয়েছে তাঁকে। পরিবারের পক্ষ থেকে তাঁর অসুস্থতা নিয়ে এখনও মুখ খোলেননি কেউ। ফলে কী হয়েছে সেলিম খানের তা এখনও স্পষ্ট নয়। তবে খবর প্রকাশ্যে আসার পর থেকেই উদ্বেগে খান পরিবারের সকল অনুরাগীরা।

এই খবর সামনে আসার কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে পৌঁছে যান সুপারস্টার সলমন খানকে (Salman Khan)। কালো টি-শার্ট ও টুপি পরে কড়া নিরাপত্তার মধ্যে তাঁকে হাসপাতাল থেকে বেরোতে দেখা যায়। বাইরে অপেক্ষারত সংবাদমাধ্যমের সঙ্গে তিনি কোনও কথা বলতে চাননি এদিন। এছাড়াও সেখানে দেখা যায় সালিম খানের কন্যা আলভিরা খান অগ্নিহোত্রী এবং জামাই তথা অভিনেতা আয়ূষ শর্মা (Aayush Sharma)-কে।

গত বছরের নভেম্বর মাসে ৯০তম জন্মদিন উদ্‌যাপন করেন সালিম খান। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে তিনি এক গুরুত্বপূর্ণ নাম। জাভেদ আখতারের সঙ্গে ‘সালিম-জাভেদ’ জুটি হিসেবে সত্তরের দশকে হিন্দি সিনেমায় নতুন ধারা সূচনা করেন। তাঁদের যৌথ চিত্রনাট্যে তৈরি একাধিক ছবি বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি সিনেপাড়ায় বিশেষ জায়গা দখল করে।

তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে শোলে (Sholay), জঞ্জির (Zanjeer) এবং দিওয়ার (Deewaar)—যে ছবিগুলি আজও ভারতীয় সিনেমার মাইলফলক হিসেবে বিবেচিত। বর্তমানে পরিবারের সঙ্গে দিব্যি সময় কাটাচ্ছিলেন তিনি। তবে পরিবারের ওপর এখন বিষ্ণোই গ্রুপের কালো ছায়া। ফলে সেই নিরাপত্তা বজায় রেখেই এবার হাসপাতাল-বাড়ি করছেন সদস্যরা। খবর পাওয়া মাত্রই তাঁর দ্রুত আরোগ্য কামনা করলেন নেটিজেনরা। 


```