Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

হইচই এখন শুধু ‘সাইয়ারা’ নিয়ে, ১৫ দিনের মধ্যেই ‘মেট্রো ইন দিনো’র আয় কমছে হুড়মুড়িয়ে

অনুরাগ বসুর পরিচালনায় ফের একবার শহুরে সম্পর্কের গল্প নিয়ে বড়পর্দায় ফিরেছিল ‘মেট্রো ইন দিনো’। ২০০৭ সালের ‘লাইফ ইন আ মেট্রো’-র সিক্যুয়েল হিসেবে এই ছবিটি ৪ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। 

হইচই এখন শুধু ‘সাইয়ারা’ নিয়ে, ১৫ দিনের মধ্যেই ‘মেট্রো ইন দিনো’র আয় কমছে হুড়মুড়িয়ে

‘মেট্রো ইন দিনো’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 19 July 2025 11:41

দ্য ওয়াল ব্যুরো: অনুরাগ বসুর পরিচালনায় ফের একবার শহুরে সম্পর্কের গল্প নিয়ে বড়পর্দায় ফিরেছিল ‘মেট্রো ইন দিনো’। ২০০৭ সালের ‘লাইফ ইন আ মেট্রো’-র সিক্যুয়েল হিসেবে এই ছবিটি ৪ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দর্শকদের একাংশের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া মিললেও, মুক্তির ১৫ দিন পর ছবিটির আয় নিয়ে প্রশ্ন উঠছে। এরই মধ্যে প্রতিযোগিতার ময়দানে হাজির হয়েছে আর একটি ছবি—আহান পান্ডে ও অনীত পাড্ডার অভিনীত ‘সাইয়ারা’।

শুক্রবার মুক্তি পেয়েছে ‘সাইয়ারা’। একই দিনে বক্স অফিসে ‘মেট্রো ইন দিনো’র আয় কিছুটা হোঁচট খেয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে অনুরাগের ছবির প্রথম ১৫ দিনের মোট কালেকশন বলছে, ছবিটি এখনও বক্স অফিসে নিজেদের জমি ধরে রেখেছে।

শুক্রবার কত আয় করল ‘মেট্রো ইন দিনো’?

সচনিল্কের প্রাথমিক হিসাব অনুযায়ী, মুক্তির ১৫তম দিনে ‘মেট্রো ইন দিনো’ আয় করেছে প্রায় ১.১১ কোটি টাকা। যদিও এটি এখনও চূড়ান্ত পরিসংখ্যান নয়, বাণিজ্য বিশ্লেষকদের আশা, অফিসিয়াল ফিগার প্রকাশ হলে তা আরও বাড়তে পারে। এই মুহূর্তে ছবিটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে আনুমানিক ৪৫.১১ কোটি টাকায়।

অনুরাগ বসু তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শহরের সম্পর্কের জটিলতা তুলে ধরেছেন এই ছবিতে। অভিনয়ে রয়েছেন আদিত্য রায় কাপুর, সারা আলি খান, কঙ্কনা সেনশর্মা, পঙ্কজ ত্রিপাঠি, অনুপম খের, নীনা গুপ্তা, ফাতিমা সানা শেখ ও আলি ফজল।

‘মেট্রো ইন দিনো’ প্রথম দিনে আয় করেছে ৩.৫ কোটি। দ্বিতীয় দিনে সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ৬ কোটি, আর তৃতীয় দিনে সর্বোচ্চ আয় ৭.২৫ কোটি। চতুর্থ দিনে আয় কিছুটা কমে দাঁড়ায় ২.৫ কোটি, এবং পঞ্চম দিনে তা হয় ৩ কোটি। ষষ্ঠ দিনে ছবিটি আয় করে ২.৩৫ কোটি এবং সপ্তম দিনে ২.২৫ কোটি।

দ্বিতীয় সপ্তাহের শুরুতে, অষ্টম দিনেও ছবিটি ২.৩৫ কোটি রোজগার করে। নবম ও দশম দিনে যথাক্রমে ৪.৬৫ কোটি করে আয় হয়েছে। এগুলি দ্বিতীয় সপ্তাহান্তের দিন হওয়ায়, আয় কিছুটা বেড়েছে। একাদশ দিনে আয় নেমে আসে ১.২৫ কোটিতে, দ্বাদশ দিনে তা বেড়ে দাঁড়ায় ১.৬৫ কোটি। ত্রয়োদশ দিনে ছবির আয় ১.৩৫ কোটি এবং চতুর্দশ দিনে ১.২৫ কোটি।

পঞ্চদশ দিনে, শুক্রবারে ছবির আয় আরও কিছুটা কমে ১.১১ কোটি হয়েছে বলে প্রাথমিক প্রতিবেদন জানিয়েছে সচনিল্ক। এখনও চূড়ান্ত হিসাব না আসায়, এই অঙ্কে পরিবর্তন হতে পারে।

সামনে কী?

‘সাইয়ারা’-র আগমনে ‘মেট্রো ইন দিনো’র আয় কিছুটা প্রভাবিত হলেও, ছবিটির বিষয়বস্তু ও তারকাবহুল কাস্ট এখনও দর্শকদের হলে টানছে। সপ্তাহান্তে আয় কিছুটা পুনরুদ্ধার করতে পারলে ৫০ কোটির ঘরে পৌঁছনোর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বক্স অফিস বিশ্লেষকরা।
 


```