Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

শুটিং-পরীক্ষার ফাঁকে এবার শিবসাধনা, নিজে হাতেই সবটা করলেন সাইনা

পর্দায় তাঁকে শাড়ি পরা, গৃহস্থ বাড়ির বউমার সাজে দেখা গেলেও ব্যক্তিজীবনে তিনি অত্যন্ত সহজ-সরল। শিবরাত্রির সকালেও ছিল না কোনও জাঁকজমক—ঘরের পোশাকেই তিনি ভক্তিভরে সম্পন্ন করেন পুজো।

শুটিং-পরীক্ষার ফাঁকে এবার শিবসাধনা, নিজে হাতেই সবটা করলেন সাইনা

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 15 February 2026 16:11

দ্য ওয়াল ব্যুরো: ভ্যালেন্টাইন্স ডে-র রঙিন আবহ কাটতে না কাটতেই শিবভক্তদের প্রার্থনায় মুখরিত শহর। মন্দিরে উপচে পড়া ভিড়ের পাশাপাশি বহু মানুষ ঘরোয়া আয়োজনেই পালন করেছেন মহা শিবরাত্রি। সেই তালিকায় রয়েছেন টলিউডের নবপ্রজন্মের অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায়ও।

প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়-এর কন্যা সাইনা বর্তমানে কনে দেখা আলো ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন। পর্দায় তাঁকে শাড়ি পরা, গৃহস্থ বাড়ির বউমার সাজে দেখা গেলেও ব্যক্তিজীবনে তিনি অত্যন্ত সহজ-সরল। শিবরাত্রির সকালেও ছিল না কোনও জাঁকজমক—ঘরের পোশাকেই তিনি ভক্তিভরে সম্পন্ন করেন পুজো।

বাড়ির শিবলিঙ্গে নিজ হাতে জল ও দুধ নিবেদন করেন সাইনা। তার পর ফল, ফুল ও বেলপাতা দিয়ে পূজার সামগ্রী সাজিয়ে আরাধনা করেন মহাদেবের। সবটাই ছিল শান্ত, নিরাভরণ এবং আন্তরিকতায় ভরা।

অভিনয়ের পাশাপাশি পড়াশোনাকেও সমান গুরুত্ব দেন তিনি। দীর্ঘ শুটিংয়ের পর বাড়ি ফিরে নিয়মিত পড়েন। সম্প্রতি পরীক্ষার ব্যস্ততার মধ্যেও কাজ সামলেছেন সমানতালে।

দিন দিন পরিণত হচ্ছে সাইনা। অভিনয়ে সকলের মন জয় করেছেন তিনি। বাড়িতে লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকা ছোট্ট মেয়েটি শুটিং সেটে পাকা গিন্নি। লাজুর চরিত্র যেভাবে ফুঁটিয়ে তুলেছে সে, তা এক কথায় বলতে গেলে নজর কেড়ে সকলের। সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় সাইনা। মাঝে মধ্যেই নানা মুডে ছবি পোস্ট করে থাকেন। তাই এদিনের পুজোর ছবিও সোশ্যাল মিডিয়া থেকে গেল না বাদ। 


```