Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

সইফের উপর হওয়া হামলা 'ভুয়ো'! অভিনেতার জবাব, 'হাসপাতাল থেকে হেঁটে বেরিয়েছিলাম কারণ...'

নিজের উপর হওয়া ছুরিকাঘাতকে ঘিরে বিতর্কের জবাব দিলেন সইফ আলি খান। জানালেন কেন হাসপাতালে থেকেও হেঁটে বেরিয়েছিলেন তিনি, কী বললেন টুইঙ্কল ও কাজলও জানুন।

 

সইফের উপর হওয়া হামলা 'ভুয়ো'! অভিনেতার জবাব, 'হাসপাতাল থেকে হেঁটে বেরিয়েছিলাম কারণ...'

সইফ আলি খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 9 October 2025 12:07

দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা সইফ আলি খান সম্প্রতি অ্যামাজন প্রাইম ভিডিওর টক শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’-এর একটি পর্বে তাঁর উপর হওয়া হামলা এবং পরবর্তী বিতর্ক নিয়ে মুখ খুলেছেন। কয়েক মাস আগে চুরির উদ্দেশ্য নিয়ে তাঁর বাড়িতে অনুপ্রবেশকারী এক ব্যক্তির ছুরিকাঘাতে আহত হন সইফ। যদিও হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি হেঁটে বেরিয়ে আসেন। তারপর থেকেই সেই ঘটনা নিয়ে শুরু হয় জলঘোলা। ঘটনাকে অনেকে 'ভুয়ো আক্রমণ' বলে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ তুলেছিলেন। সইফ এবার সেই অভিযোগের জবাব দিলেন।

অনুষ্ঠানে কাজল সইফকে জিজ্ঞাসা করেন যে তিনি তাঁর গাড়ি থেকে হেঁটে নেমে আসার ভিডিও দেখে অবাক হয়েছিলেন। এর জবাবে সইফ আলি খান জানান, হাসপাতাল থেকে বেরিয়ে আসার সময় বেশ কিছু লোক সেখানে উপস্থিত ছিলেন এবং অনেকেই তাঁকে কীভাবে হাঁটতে হবে, সেই বিষয়ে মতামত দিচ্ছিলেন।

সইফ বলেন, "মিডিয়ায় অনেক কিছুই ভাইরাল হয়েছিল। আমি বলেছিলাম, যদি মিডিয়ায় এত কিছু ছড়ায়, তাহলে আমাদের বিষয়টি মিটিয়ে ফেলা উচিত। তাছাড়া আমি হাঁটতে পারছিলাম। তাই বলেছিলাম, যাতে আমাকে হাসপাতাল থেকে বাড়ি যেতে দেওয়া হয়। এটা খুব খারাপ ছিল, কিন্তু আমার মতে ঠিক ছিল। তারা পিঠের ক্ষততে সেলাই করে দিয়েছিল এবং আমি এক সপ্তাহ সেখানে ছিলাম। আমার পিঠ ঠিক ছিল। ব্যথা হচ্ছিল, কিন্তু আমার হুইলচেয়ারের প্রয়োজন ছিল না।"

সইফ আলি খান বলেন যে, কেউ কেউ তাঁকে অ্যাম্বুলেন্সে অথবা হুইলচেয়ারে যাওয়ার পরামর্শ দিচ্ছিলেন। কিন্তু তিনি ভাবছিলেন, পরিবার, ভক্ত বা অন্য কাউকে আতঙ্কিত করার প্রয়োজন নেই।

তিনি বলেন, "শুধু হেঁটে যাও এবং মানুষকে জানাও যে তুমি ঠিক আছো।" তিনি এই কারণেই হাসপাতাল থেকে হেঁটে বেরিয়ে এসেছিলেন। তিনি আক্ষেপের সুরে আরও বলেন যে, "অনেকে আলোচনা শুরু করে যে আক্রমণটা ভুয়ো নাকি আসল, আমরা এই ধরনের পৃথিবীতে বাস করি।"

অভিনেত্রী টুইঙ্কল খান্না জানিয়েছেন, সেই সময় তিনি সইফের মা শর্মিলা ঠাকুরকে ফোন করেছিলেন এবং তাঁকে সইফকে হুইলচেয়ার ব্যবহার করার জন্য অনুরোধ করতে বলেছিলেন। তিনি মজা করে বলেন যে সইফ তাঁর কথা শোনেন না, শুনলে হয়তো এই বিতর্ক তৈরি হত না।


```