Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

হায়দরাবাদে গড়ে উঠল ‘বারাণসী’, রাজামৌলির সেট ঘিরে তুঙ্গে উত্তেজনা

বাস্তবে এই শহরে শুটিং করা ছিল প্রায় অসম্ভব। তাই সমাধান হিসেবে রাজামৌলি হায়দরাবাদের খোলা জমিতে গড়ে তুলেছেন গোটা ‘বারাণসী’ শহরই! প্রায় ৭০০/ ৪০০ ফুট জায়গাজুড়ে তৈরি এই বিশাল সেট আসল শহরের প্রায় ৩০ শতাংশ স্কেলে নির্মিত হলেও, সূক্ষ্মতায় কোনও খামতি রাখা হয়নি।

হায়দরাবাদে গড়ে উঠল ‘বারাণসী’, রাজামৌলির সেট ঘিরে তুঙ্গে উত্তেজনা

দেবারতি চক্রবর্তী

শেষ আপডেট: 25 March 2026 14:16

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সিনেমায় পরিচালনার ক্ষেত্রে এক বড় নাম এস.এস. রাজামৌলি (S. S. Rajamouli)। বাহুবলি (Baahubali) সিরিজের সময় থেকেই নিজের ছবির প্রতিটি খুঁটিনাটি গোপন রাখার জন্য পরিচিত এই পরিচালক। তাঁর নতুন ছবি বারাণসী (Varanasi)-তেও সেই একই ধারা বজায় রয়েছে। তবে সম্প্রতি কেউ কেউ এই সেটে ঢোকার অনুমতি পাওয়ায়, সামনে এল দারুণ এক ছবি, যা আরও একবার প্রমাণ করে, রাজামৌলির কল্পনার পরিধি কতটা বিস্তৃত।

হায়দরাবাদেই তৈরি ‘বারাণসী’

ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন মহেশবাবু (Mahesh Babu), প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এবং পৃথ্বীরাজ সুকুমার (Prithviraj Sukumaran)। সাই-ফাই ঘরানার এই মহাকাব্যিক গল্পে রয়েছে টাইম ট্রাভেলের উপাদান। যে চিত্রনাট্যের এক বড় অংশ জুড়ে রয়েছে বারাণসীর প্রাচীনতম শহরগুলি।

তবে বাস্তবে এই শহরে শুটিং করা ছিল প্রায় অসম্ভব। তাই সমাধান হিসেবে রাজামৌলি হায়দরাবাদের খোলা জমিতে গড়ে তুলেছেন গোটা ‘বারাণসী’ শহরই! প্রায় ৭০০/ ৪০০ ফুট জায়গাজুড়ে তৈরি এই বিশাল সেট আসল শহরের প্রায় ৩০ শতাংশ স্কেলে নির্মিত হলেও, সূক্ষ্মতায় কোনও খামতি রাখা হয়নি।

নিখুঁত কারুকাজে বাস্তবের ছোঁয়া

সেটের প্রতিটি ইমারত বানানো হয়েছে আসল বারাণসীর ছবি ও মাপজোকের ভিত্তিতে। সরু গলি, প্রাচীন মন্দির, ঘাট—সবকিছুই এমনভাবে পুনর্নির্মাণ করা হয়েছে, যেন বাস্তব শহরের প্রতিচ্ছবি।

বিশেষ আকর্ষণ হল মহাদেব মন্দির (Ratneshwar Mahadev Temple)—যার বিশেষত্ব তার হেলে থাকা গঠন। সেটেও সেই একই কোণ ও গভীরতা বজায় রেখে তৈরি করা হয়েছে মন্দিরটি। এমনকি, প্রতিটি স্থাপনার পাশে আসল ছবির রেফারেন্স, মাপ এবং স্থাপত্যের সূক্ষ্ম নির্দেশনাও লাগানো রয়েছে।

প্রযুক্তি আর কল্পনার মেলবন্ধন

ছবির একটি বড় অংশে সময়ের পরিবর্তন দেখানো হবে। সেই কারণে কিছু স্থাপনা এমনভাবে বানানো হয়েছে, যেগুলি প্রয়োজনে নিচে নামানো বা আবার উপরে তোলা যাবে—যাতে বিভিন্ন যুগের দৃশ্য নিখুঁতভাবে তুলে ধরা যায়।

প্রসঙ্গত, গত নভেম্বর রামজিও ফিল্ম সিটি (Ramoji Film City) থেকে ছবির নাম ও ফার্স্ট লুক প্রকাশ করা হয়, যেখানে উপস্থিত ছিলেন প্রায় ৫০ হাজার অনুরাগী। ভারতীয় সিনেমার সবচেয়ে ব্যয়বহুল ছবিগুলির একটি হতে চলেছে এই বারাণসী (Varanasi)। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের এপ্রিলে মুক্তি পাবে এই বহুল প্রতীক্ষিত ছবি।

সব মিলিয়ে, আবারও বড় পর্দায় এক নজিরবিহীন অভিজ্ঞতা নিয়ে আসতে চলেছেন রাজামৌলি, যেখানে ইতিহাস, কল্পনা আর প্রযুক্তি মিশে তৈরি হবে এক অনন্য জগৎ।


```