Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?

'সাবকা বাপ হ্যয় ইয়ে...' বক্স অফিস কাঁপাচ্ছে ‘ধুরন্ধর ২’! হাজার কোটির ক্লাবে ঢুকতেই প্রশংসা রজনীকান্তের

বক্স অফিসে ঝড় তুলেছে ‘ধুরন্ধর ২’। বিশ্বজুড়ে ৮৩০ কোটির ব্যবসা, রজনীকান্তের প্রশংসায় ভাসলেন রণবীর সিং অভিনীত আদিত্য ধর পরিচালিত সিনেমা।

'সাবকা বাপ হ্যয় ইয়ে...' বক্স অফিস কাঁপাচ্ছে ‘ধুরন্ধর ২’! হাজার কোটির ক্লাবে ঢুকতেই প্রশংসা রজনীকান্তের

‘ধুরন্ধর ২’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 24 March 2026 23:57

দ্য ওয়াল ব্যুরো: প্রথম সপ্তাহ থেকেই বক্স অফিসে বিজয়রথ ছুটিয়েছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ (Dhurandhar 2)। ২০২৫ সালের ডিসেম্বর মাসে মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’-এর প্রথমভাগের সাফল্য দেখেই সিনেবাণিজ্য বিশ্লেষকরা আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন, সিক্যুয়েলও দৌড়বে সমান তালে। মুক্তির এক সপ্তাহের মধ্যেই সেই ভবিষ্যদ্বাণী সত্যি প্রমাণিত হয়েছে। ১৯ মার্চের মধ্যেই জাতীয় স্তরে ৫১৯.১২ কোটির ব্যবসা করার পাশাপাশি আন্তর্জাতিক বক্স অফিসেও দাপট দেখিয়েছে আদিত্য ধর পরিচালিত এই সিনেমা। আর ‘ধুরন্ধর ২’-এর এই নজিরবিহীন সাফল্যে পরিচালকের মার্কশিটে যেন ফুলমার্কস বসিয়ে দিলেন দক্ষিণী মেগাস্টার রজনীকান্ত (Rajinikanth)।

ভারতের সিনেবাজারে হিন্দি সিনেমার এই দাপটে পিছু হটতে বাধ্য হয়েছে হলিউড ছবি ‘হেইল মেরি’। বলিউডের এমন গগনচুম্বী উন্মাদনা দেখে ছবিটির পরিচালক ফিল লর্ড মজার ছলেই মন্তব্য করেছেন, “এত দুঃসাহস!” ফলে বক্স অফিসে প্রতিশোধস্পৃহ হামজা আলির ঝড় যে এখনই থামছে না, তা স্পষ্ট। দীর্ঘদিন দক্ষিণী ছবির দাপটে পিছিয়ে পড়া বলিউড এবার রণবীর সিংয়ের হাত ধরেই নতুন করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। মাত্র ছয় দিনেই বিশ্বজুড়ে ৮৩০ কোটির ব্যবসা করে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ যেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে নতুন উচ্চতায় তুলে দিয়েছে।

যদিও মুক্তির পর কিছু প্রতিকূলতার মুখোমুখিও হতে হয়েছে সিনেমাটিকে। যান্ত্রিক ত্রুটির কারণে দেশজুড়ে একাধিক শো বাতিল করতে হয়েছিল। তবুও প্রথম সপ্তাহের আয়ের নিরিখে একাধিক রেকর্ড গড়েছে এই ছবি। শুধু তাই নয়, দক্ষিণী ছবির দীর্ঘদিনের বক্স অফিস দাপটকেও বড় ধাক্কা দিয়েছে ‘ধুরন্ধর ২’। এতদিন দক্ষিণী সিনেমার কাছে বারবার পিছিয়ে পড়া বলিউড এবার কলার উঁচু করে দাঁড়ানোর সুযোগ পেয়েছে।

প্রথম দিনের আয়েও ইতিহাস গড়েছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। ভারতের সিনেমা ইতিহাসে প্রথম দিনের সর্বোচ্চ আয়ের নিরিখে এটি বড় ব্যবধানে টেক্কা দিয়েছে একাধিক দক্ষিণী ব্লকবাস্টারকে। তালিকায় রয়েছে ‘পুষ্পা ২: দ্য রুল’ (১৬৪.২৫ কোটি টাকা), ‘আরআরআর’ (১৩৩ কোটি টাকা), ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ (১২১ কোটি টাকা) এবং ‘কেজিএফ ২’ (১১৬ কোটি টাকা)-এর মতো তাবড় ছবি।

এই সাফল্যকে সামনে রেখেই সোশাল মিডিয়ায় প্রশংসায় ভরিয়ে দিয়েছেন রজনীকান্ত। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “কী অসাধারণ সিনেমা ধুরন্ধর ২! আদিত্য ধর, এ তো বক্স অফিসের বাপ! রণবীর সিং এবং সিনেমার সব কলাকুশলীদের অসংখ্য অভিনন্দন। সব ভারতীয়দের দেখা উচিত। মাস্ট ওয়াচ ছবি।” পোস্টের শেষে ‘জয় হিন্দ’ স্লোগানও দিয়েছেন দক্ষিণী সুপারস্টার।

উল্লেখযোগ্য বিষয় হল, ‘ধুরন্ধর ২’ ইতিমধ্যেই বলিউডের ‘গেম চেঞ্জার’ তকমা পেয়েছে। দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির একাধিক তারকাও ছবিটির প্রশংসায় সোশাল মিডিয়ায় সরব হয়েছেন। আল্লু অর্জুন, রামচরণ থেকে রাজামৌলীর মতো তারকারা সিনেমার সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন। যদিও প্রকাশ রাজ এই ছবিকে ‘প্রোপাগান্ডামূলক’ বলে কটাক্ষ করেছেন, তবুও সেই বিতর্কে না গিয়ে রজনীকান্ত সরাসরি রণবীর সিং অভিনীত এই ব্লকবাস্টার সিনেমার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।


```