Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

গুঞ্জন শোনা গিয়েছিল আগেই, এই মার্চেই কি তবে বিয়ে করছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ?

তাহলে কি এবার বিয়ের ফুল ফুটল অভিনেতা রুদ্রনীলের (Rudranil Ghosh marriage)? এই প্রসঙ্গে দ্য ওয়ালের প্রশ্নে অভিনেতা-বিধায়কের মুখে হাসি।

গুঞ্জন শোনা গিয়েছিল আগেই, এই মার্চেই কি তবে বিয়ে করছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ?

রুদ্রনীল ঘোষ

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 7 December 2025 16:41

দ্য ওয়াল ব্যুরো: একসময় রাখঢাক না রেখেই প্রেম করেছেন চুটিয়ে, সেই খবর কারও অজানা নয়। তবে মাঝে বেশ অনেকদিন ধরে তাঁর রিলেশনশিপ স্টেটাস বলছিল, তিনি সিঙ্গল। তাহলে কি এবার বিয়ের ফুল ফুটল অভিনেতা রুদ্রনীলের?

একসময়ের প্রেমিকা তনুশ্রী চক্রবর্তী সম্প্রতি বিয়েটা সেরে ফেলেছেন। সেই খবর সামনে আসতে অভিনেত্রীকে নতুন জীবনের শুভেচ্ছাও জানিয়েছিলেন রুদ্রনীল ঘোষ। প্রশ্ন উঠেছিল তাহলে রুদ্রনীল কবে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন? তখন রুদ্র অবশ্য জানিয়েছিলেন যে, পরিকল্পনা তেমন নেই বটে, তবে আগামী বছর তাঁর বিয়ে করার ইচ্ছে আছে। এও শোনা যাচ্ছিল, মার্চ মাসেই নাকি বিয়ে করতে চলেছেন অভিনেতা। 

এই প্রসঙ্গে দ্য ওয়ালের প্রশ্নে অভিনেতা-বিধায়কের মুখে হাসি। সেই হাসি ধরে রেখেই তিনি বলেন, ‘আমি সত্যিই জানি না কেন এগুলো রটছে!’ 

তবে তিনি আরও জানান, ‘হ্যাঁ, আগামী বছর আমি বিয়ে করতে পারি, অস্বীকার করছি না। তবে বিয়ে করলেও অগাস্টের পরে। আপাতত তো নয়, কারণ সামনে ভোট আছে। ভোএ অনেক দায়িত্ব থাকবে।’

অভিনেতার বয়স ৫২ ছুঁয়েছে। তাতে কি? বিয়ের ফুল কি আর বয়স দেখে ফোটে? শুধু মনের মিল হওয়াটারই যা অপেক্ষা…


```