Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

শ্বেতাকে কটাক্ষ, চুপ থাকলেন না রুবেল, কড়া ভাষায় জবাব দিলেন নায়ক

ধারাবাহিক যমুনা ঢাকি (Jamuna Dhaki)-র সেটে কাজ করতে গিয়েই রুবেল ও শ্বেতার প্রেমের শুরু। দীর্ঘদিনের সম্পর্কের পর ২০২৫ সালের জানুয়ারিতে বিয়ে করেন এই জুটি। বিয়ের পরও তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের আগ্রহ কম নয়।

শ্বেতাকে কটাক্ষ, চুপ থাকলেন না রুবেল, কড়া ভাষায় জবাব দিলেন নায়ক

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 5 March 2026 12:53

দ্য ওয়াল ব্যুরো: বাংলা টেলিভিশন ও রিয়েল লাইফে পরিচিত জুটি রুবেল দাস (Rubel Das) এবং শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya) আবারও আলোচনার কেন্দ্রে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় স্ত্রীকে নিয়ে কটূক্তি করায় এক নেটিজেনকে প্রকাশ্যেই জবাব দিলেন অভিনেতা রুবেল দাস।

ধারাবাহিক যমুনা ঢাকি (Jamuna Dhaki)-র সেটে কাজ করতে গিয়েই রুবেল ও শ্বেতার প্রেমের শুরু। দীর্ঘদিনের সম্পর্কের পর ২০২৫ সালের জানুয়ারিতে বিয়ে করেন এই জুটি। বিয়ের পরও তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের আগ্রহ কম নয়।

সম্প্রতি শ্বেতা ভট্টাচার্যকে জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নম্বর ওয়ান (Didi No. 1)-এ সঞ্চালিকার ভূমিকায় দেখা যাচ্ছে। ব্যস্ততার কারণে কিছুদিন এই অনুষ্ঠানের সঞ্চালনা করতে পারছেন না রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। তাই সাময়িকভাবে দায়িত্ব সামলাচ্ছেন শ্বেতা। স্ত্রীর এই নতুন কাজের খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন রুবেল।

তবে সেই পোস্টেই এক নেটিজেন কটাক্ষ করে মন্তব্য করেন যে রুবেল নাকি “একজন বুড়িকে বিয়ে করেছেন।” এই মন্তব্য দেখে চুপ থাকেননি অভিনেতা। সরাসরি জবাব দিয়ে তিনি লেখেন, বয়স বাড়া জীবনের স্বাভাবিক নিয়ম এবং তা নিয়ে কাউকে অপমান করা উচিত নয়। পাশাপাশি তিনি আরও বলেন, যাঁরা এ ধরনের মন্তব্য করেন তাঁদের আচরণ পরিবর্তন করা দরকার।

Rubel Das Reply

রুবেলের এই জবাবকে সমর্থন করেছেন অনেক অনুরাগী। অনেকেই মনে করেছেন, ব্যক্তিগত আক্রমণের বিরুদ্ধে তাঁর প্রতিবাদ করা একেবারেই সঠিক সিদ্ধান্ত।

প্রসঙ্গত, রুবেল দাসকে শেষবার দেখা গিয়েছিল ধারাবাহিক তুই আমার হিরো (Tui Amar Hero)-তে। অন্যদিকে শ্বেতা ভট্টাচার্য অভিনয় করেছিলেন কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) ধারাবাহিকে ‘শ্যামলী’ চরিত্রে। বর্তমানে অভিনয়ের পাশাপাশি সঞ্চালনার দায়িত্বও সামলাচ্ছেন তিনি।

জানা যায়, রুবেল ও শ্বেতা দু’জনেরই জন্ম সাল ১৯৯২, অর্থাৎ বয়সে তাঁরা প্রায় সমান। অভিনয়ের পাশাপাশি নাচেও সমান দক্ষ এই তারকা জুটি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিমানবন্দর থেকে একটি ছবিও পোস্ট করেছেন রুবেল। হানিমুনের পথে জুটি। ক্যাপশনে লিখেছেন, “নো নেটওয়ার্ক জোনে চলো যাই।” যদিও তাঁরা কোথায় বেড়াতে গিয়েছেন, তা এখনও প্রকাশ করেননি।


```