রূপসা তাঁর পোস্টে লেখেন, ‘মামনি, মধুস্রবা দাশগুপ্ত আজ ভোরে আমাদের ছেড়ে চলে গেলেন। ওঁর মতো গুণী মানুষ খুব কমই দেখা যায়। এত শিক্ষিত হয়েও তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী। তোমায় খুব মিস করব মামনি। রূপম তোমায় সবচেয়ে বেশি মিস করবে।’

শেষ আপডেট: 6 March 2026 16:10
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সকালে মিলল দুঃসংবাদ। শোকের ছায়া নেমে এল গায়ক রূপম ইসলাম (Rupam Islam)-এর পরিবারে। কাছের মানুষকে হারালেন তিনি। প্রয়াত হলেন তাঁর স্ত্রীর জেঠিমা মধুস্রবা দাশগুপ্ত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর জানান গায়কের স্ত্রী রূপসা দাশগুপ্ত।
রূপসা তাঁর পোস্টে লেখেন, ‘মামনি, মধুস্রবা দাশগুপ্ত আজ ভোরে আমাদের ছেড়ে চলে গেলেন। ওঁর মতো গুণী মানুষ খুব কমই দেখা যায়। এত শিক্ষিত হয়েও তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী। তোমায় খুব মিস করব মামনি। রূপম তোমায় সবচেয়ে বেশি মিস করবে।’
এই খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় রূপম ও রূপসার প্রতি সমবেদনা জানাতে শুরু করেন অনুরাগী ও পরিচিতরা। অনেকেই এই শোক সামলে ওঠার শক্তি কামনা করেছেন তাঁদের পরিবারের জন্য।
প্রসঙ্গত, বাংলা রক সংগীতের জগতে অত্যন্ত জনপ্রিয় নাম রূপম ইসলাম। তাঁর ব্যান্ড ফসিলস (Fossils)-এর প্রতিটি শোতেই অনুরাগীদের ভিড় উপচে পড়ে। সম্প্রতি প্রকাশ পেয়েছে ব্যান্ডের নতুন অ্যালবাম Fossils 7। অ্যালবামের একাধিক গান ইতিমধ্যেই শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে।
গান, শো এবং লেখালিখির পাশাপাশি বর্তমানে তাঁকে বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছে জনপ্রিয় রিয়েলিটি শো সা রে গা মা পা (Sa Re Ga Ma Pa)-তেও।