Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন

স্টেডিয়ামের উচ্ছ্বাসই কি প্রমাণ? নোরা ও আশরফের সম্পর্ক নিয়ে গুঞ্জন নেটপাড়ায়

বলিপাড়ার অন্দরমহলের খবর, নোরার মরক্কো সফর প্রথমে সকলকে অবাক করে দেয়। কারণ এর আগেই শোনা গিয়েছিল, এক আন্তর্জাতিক ফুটবলারের সঙ্গে নোরার সম্পর্ক গড়ে উঠেছে। এবার সেই গুঞ্জন আরও জোরালো হয়েছে।

স্টেডিয়ামের উচ্ছ্বাসই কি প্রমাণ? নোরা ও আশরফের সম্পর্ক নিয়ে গুঞ্জন নেটপাড়ায়

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 12 January 2026 18:05

দ্য ওয়াল ব্যুরো: গ্ল্যামার আর ক্রীড়াজগতের সীমারেখা পেরিয়ে নতুন এক সম্পর্কের গুঞ্জন এখন বলিপাড়ায় চর্চার কেন্দ্রে। এবার শোনা যাচ্ছে, নোরা ফতেহির জীবনে নাকি বিশেষ কেউ এসেছেন, যিনি বলিউডের নন, ফুটবল দুনিয়ার বেশ পরিচিত মুখ। মরক্কোর তারকা ফুটবলার আশরফ হাকিমির সঙ্গে নোরার নাম জড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় জোর জল্পনা।

সম্প্রতি মরক্কো সফরে গিয়েছিলেন নোরা ফতেহি। সেখানে আফ্রিকান কাপ অফ নেশনস ফুটবল টুর্নামেন্টের একটি ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তিনি। সেই ম্যাচে মাঠে ছিলেন আশরফ হাকিমি। খেলা চলাকালীন নোরার উচ্ছ্বাস, হাততালি আর চিৎকার একাধিক ভিডিয়োতে ধরা পড়ে, যা দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ফুটবলারের প্রতি নোরার উৎসাহ অনুরাগীদের চোখ এড়ায়নি।

এই ভিডিয়োগুলি প্রকাশ্যে আসতেই শুরু হয় জল্পনা। নেটিজেনের একশ্রেণির ধারণা, নিছক খেলা দেখতে যাওয়ার জন্য এত দূর মরক্কো সফর নয়। তাঁদের অনুমান, আশরফের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণেই নোরা সেখানে গিয়েছিলেন। সেই থেকেই অভিনেত্রীর প্রেমজীবন নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

বলিপাড়ার অন্দরমহলের খবর, নোরার মরক্কো সফর প্রথমে সকলকে অবাক করে দেয়। কারণ এর আগেই শোনা গিয়েছিল, এক আন্তর্জাতিক ফুটবলারের সঙ্গে নোরার সম্পর্ক গড়ে উঠেছে। এবার সেই গুঞ্জন আরও জোরালো হয়েছে। সূত্রের দাবি, মরক্কোর ফুটবলার আশরফ হাকিমির সঙ্গেই নোরার নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। যদিও এই বিষয়ে নোরা বা আশরফ—কেউই এখনও প্রকাশ্যে কিছু মন্তব্য করেননি। তবে নোরার পোস্টে আশরফের প্রতিক্রিয়া অনেকের নজর কাড়ছে।

বর্তমানে ফুটবল জগতে আশরফ হাকিমি অন্যতম পরিচিত ও সফল তারকা। ইউরোপীয় ক্লাব ফুটবলেও তাঁর পারফরম্যান্স নজরকাড়া। অন্যদিকে, নোরা ফতেহিও বলিউডের গণ্ডি ছাপিয়ে আন্তর্জাতিক পরিচিতি পেয়েছেন। একাধিক মিউজিক ভিডিয়োর মাধ্যমে তিনি বিশ্বমঞ্চে নিজের জায়গা তৈরি করেছেন। গত বছর থেকেই আমেরিকার জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘দ্য জিমি ফ্যালন শো’-তে কাজ শুরু করেছেন তিনি। পাশাপাশি সম্প্রতি ফরাসি ডিজে ডেভিড গেট্টার সঙ্গেও একটি প্রোজেক্টে কাজ করেছেন নোরা।

সব মিলিয়ে, দুই ভিন্ন জগতের দুই তারকার নাম একসঙ্গে জড়ানোয় কৌতূহল তুঙ্গে। এই সম্পর্ক নিছক গুঞ্জন, নাকি সত্যিই প্রেমের পথে হাঁটছেন নোরা ফতেহি ও আশরফ হাকিমি—তা জানতে এখন সকলেই মুখিয়ে।


```