Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

একবার মার খেয়েছিলেন ঋজু, তাও আবার শ্বশুরবাড়ির পাড়ায়, সোশ্যাল মিডিয়ায় নতুন তরজা!

দিন কয়েক ধরেই সোশ্যাল মিডিয়া যেন ফুটছে আগুনে। টলিপাড়ার জনপ্রিয় মুখ ঋজু বিশ্বাসের নাম ঘুরছে নেটপাড়ার প্রতিটি গলিতে। 

একবার মার খেয়েছিলেন ঋজু, তাও আবার শ্বশুরবাড়ির পাড়ায়, সোশ্যাল মিডিয়ায় নতুন তরজা!

ঋজু বিশ্বাস।

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 4 November 2025 14:24

দ্য ওয়াল ব্যুরো: দিন কয়েক ধরেই সোশ্যাল মিডিয়া যেন ফুটছে আগুনে। টলিপাড়ার জনপ্রিয় মুখ ঋজু বিশ্বাসের নাম ঘুরছে নেটপাড়ার প্রতিটি গলিতে। একের পর এক চ্যাট, মেসেজ, স্ক্রিনশট ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে হাওয়ার মতো। “ইউ লুক গুড ইন শাড়ি”— এ এক ‘নিস্পাপ’ প্রশংসা নাকি উদ্দেশ্যপ্রণোদিত বার্তা? প্রশ্নে সরগরম নেটদুনিয়া। অনেকে বলছেন, এই এক লাইনেই বদলে গেল পর্দার ‘নিখিল’-এর চেনা চেহারা!

‘বউ কথা কও’-র সময় থেকেই ঋজুর জনপ্রিয়তা তুঙ্গে। কিন্তু হঠাৎ কী এমন ঘটল যে, ভালোবাসার মুখ হয়ে ওঠা সেই অভিনেতা আজ সমালোচনার কেন্দ্রবিন্দু? অভিযোগ উঠছে, বছর পর বছর নাকি বহু মেয়েকে একরকম মেসেজ পাঠিয়েছেন তিনি— “তোমায় শাড়িতে খুব ভালো লাগে।” ভার্চুয়াল দুনিয়া বলছে, এটি শুধুমাত্র একদিনের ঘটনা নয়, বরং এক অভ্যাস। সেই থেকেই শুরু ট্রোলিং, প্রশ্ন, কটাক্ষের ঝড়। কেউ কেউ আরও একধাপ এগিয়ে এনে ফেললেন তাঁর ব্যক্তিগত জীবনকে।

নেটপাড়ার দাবি— ‘বউ কথা কও’ চলাকালীনই নাকি বিয়ে করেছিলেন ঋজু। সেই সংসারেও ছিল অশান্তির ছায়া। এমনকি হাওড়ায় শ্বশুরবাড়ির সামনে তাঁকে নাকি মারধর করা হয়েছিল! গুজবের বন্যায় যখন তাঁর নাম ভেসে যাচ্ছে, তখন মুখ খুললেন অভিনেতা নিজেই। অভিনেতা জানালেন, “এসব কারা রটাচ্ছেন, আমি জানি না। তাঁদের উদ্দেশ্যও অজানা। তবে যাঁরা এসব বলছেন, আগে প্রমাণ দিন। যদি পারেন, দেখান তো কে আমার স্ত্রী, কোথায় আমার শ্বশুরবাড়ি? সবই প্রকাশ্যে আসুক।”

 


তাঁর কথাতেই যেন অবিশ্বাসের যন্ত্রণা। “হাওড়ায় আমার শ্বশুরবাড়ি কোথায়, আমিও জানতে চাই!”— একরাশ হতাশার সঙ্গে এমনই কটাক্ষ করলেন ঋজু। নেটমাধ্যমের ভেতরে-বাইরে নানা গুঞ্জনে তিনি যেন এখন এক চরিত্র— যাঁকে সবাই বিচার করছে নিজের মতো করে।

টলিপাড়ার অন্দরমহলও নীরব নয়। কেউ বলছেন, ঋজুর চারিত্রিক আচরণই ভেঙে দিয়েছিল দাম্পত্য। কেউ আবার ফিসফিস করছেন, তখনও নাকি মেয়েদের প্রশংসায় ভরিয়ে দিতেন ইনবক্স! সেই কারণেই নাকি প্রাক্তন স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতি। তবে এই সমস্ত দাবি-প্রতিদাবির মাঝেই ঋজু বিশ্বাস আক্রমণের কেন্দ্র থেকে তুলে আনলেন এক প্রতিরোধের স্বর— “যে বা যারা এসব বলছেন, আগে প্রমাণ দিক। আমি কাউকে অপমান করিনি। আর আমার স্ত্রী বা শ্বশুরবাড়ির মানুষদের নাম টেনে কেন?”
‘বউ কথা কও’-এর সেই মিষ্টি মুখ আজ যেন ‘নেট ভিলেন’। একদিকে “শাড়িতে ভালো লাগছে” বলে প্রশংসা, অন্যদিকে সেটাই নাকি ‘ভার্চুয়াল হেনস্তা’। নিজের ব্যাখ্যায় ঋজু বলেন, “শাড়িতে ভালো লাগছে বলা কি অন্যায়?” কিন্তু ততক্ষণে জল গড়িয়েছে অনেক দূর। শেষ পর্যন্ত ফেসবুক লাইভে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন অভিনেতা।

তবু, এই ক্ষমা কি আদৌ বিশ্বাস ফেরাবে? যে মানুষ একসময় সিরিয়ালের পর্দায় ভালোবাসার প্রতীক ছিলেন, তিনি আজ বিতর্কের আরেক নাম। কিন্তু প্রশ্ন থেকে যায়— নিখিল কি সত্যিই দোষী, নাকি কেবল নেটবাসীদের ভুল বোঝাবুঝির শিকার?


```