Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

সাফল্যের মাঝেও অস্বস্তি! ভুল স্বীকার করে আদালতে ‘ধুরন্ধর’ রণবীর

কান্তারা বিতর্কে আইনি জটিলতায় রণবীর সিং। কর্ণাটক হাই কোর্টে হলফনামা দিয়ে নিঃশর্ত ক্ষমা চাওয়ার প্রস্তুতি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ তারকার।

সাফল্যের মাঝেও অস্বস্তি! ভুল স্বীকার করে আদালতে ‘ধুরন্ধর’ রণবীর

রণবীর সিং

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 24 March 2026 18:23

দ্য ওয়াল ব্যুরো: বক্স অফিসে দাপুটে প্রত্যাবর্তন, বিশ্বজুড়ে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর বিজয়যাত্রা—সব মিলিয়ে সাফল্যের শিখরে রয়েছেন রণবীর সিং (Ranveer Singh)। কিন্তু এই উজ্জ্বল সাফল্যের মাঝেই আচমকা আইনি জটিলতায় জড়ালেন বলিউড তারকা। একদিকে ব্লকবাস্টার ছবির উন্মাদনা, অন্যদিকে কর্ণাটক উচ্চ আদালতে নিঃশর্ত ক্ষমা চাওয়ার প্রস্তুতি—দুই বিপরীত স্রোতে এখন রণবীরের সময় কাটছে।

পঁচিশ সালের নভেম্বর মাসে ‘কান্তারা’র একটি দৃশ্যের প্রসঙ্গ টেনে ঋষভ শেট্টির দৈব নৃত্যকে ‘ভূত’ বলে ব্যঙ্গ করেছিলেন রণবীর সিং। ‘ইফি’র মঞ্চ থেকে করা সেই মন্তব্য ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক। কর্ণাটকের তুলু সম্প্রদায়ের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, অভিনেতার মন্তব্য ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। এর জেরে রণবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় এবং ফৌজদারী মামলাও রুজু করা হয়।

এই মামলাকে চ্যালেঞ্জ করেই গত ফেব্রুয়ারি মাসে কর্ণাটক উচ্চ আদালতের দ্বারস্থ হন রণবীর সিং এবং জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানান। তবে আদালত সেই আবেদন খারিজ করে অভিনেতাকে তীব্র ভর্ৎসনা করে। বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানায়, জনসমক্ষে মন্তব্য করার আগে তারকাদের আরও দায়িত্বশীল হওয়া উচিত এবং কোনও দেবদেবীকে নিয়ে ঠাট্টা-রসিকতা হালকাভাবে নেওয়া যায় না।

এবার জানা যাচ্ছে, সংশ্লিষ্ট ইস্যুতে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য কর্ণাটক হাই কোর্টে একটি হলফনামা জমা দিতে চলেছেন রণবীর সিং। সেই হলফনামার মাধ্যমেই ‘কান্তারা’র দৈব নৃত্য অনুকরণ প্রসঙ্গে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইবেন তিনি। আদালতে রণবীরের আইনজীবী জানিয়েছেন, ‘ধুরন্ধর’ তারকা মহীশূরের চামুণ্ডী মন্দিরে সশরীরে উপস্থিত হয়ে ক্ষমা চাইতে ইচ্ছুক। প্রতিপক্ষের আইনজীবী প্রশান্ত মেথালের দাবি ছিল, ইনস্টাগ্রামে ক্ষমা চাইলেও সরাসরি বা মৌখিকভাবে ক্ষমা চাননি অভিনেতা। সেই কারণেই মন্দিরে গিয়ে ক্ষমা চাওয়ার প্রস্তাব রাখা হয়েছে।

গত শুনানিতে বিচারপতি এম নাগপ্রসন্নের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে পিটিশন দাখিল করে রণবীর সিং যুক্তি দেন, তিনি আসলে ঋষভ শেট্টির পারফরম্যান্সের প্রশংসাই করতে চেয়েছিলেন, কিন্তু সেটিকে ভুলভাবে অপরাধ হিসেবে দেখানো হয়েছে। পাশাপাশি পুলিশ একাধিক আইনি নোটিস জারি করায় অভিনেতার উপর অযথা চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও দাবি করেন তাঁর আইনজীবী।

তবে আদালত এই যুক্তি মানেনি। বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, তারকারা বহু মানুষের কাছে অনুপ্রেরণা, তাই তাঁদের মন্তব্যে দায়িত্ববোধ থাকা জরুরি। মিমিক্রি বা অভিনয় করা যেতে পারে, কিন্তু কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অধিকার কারও নেই। আদালত আরও জানায়, রণবীর সিং বা অন্য যে কেউ—জনসমক্ষে কথা বলার সময় মুখে লাগাম থাকা উচিত।

রণবীর সিংয়ের উদ্দেশে আদালতের তরফে আরও বলা হয়, কর্ণাটকের মানুষের ধর্মীয় অনুভূতিকে উপেক্ষা করা যায় না। তাঁর স্ত্রী দীপিকা পাড়ুকোন কর্ণাটকের মেয়ে হওয়ায় স্থানীয় সংস্কৃতি ও বিশ্বাস সম্পর্কে অভিনেতার আরও সচেতন হওয়া উচিত ছিল বলেও মন্তব্য করা হয়।

এর আগে ক্ষমা চেয়ে রণবীর সিং জানিয়েছিলেন, তিনি শুধু ঋষভ শেট্টির অসাধারণ পারফরম্যান্সের কথা উল্লেখ করতে চেয়েছিলেন। একজন অভিনেতা হিসেবে এমন দৃশ্যে অভিনয় করতে কতটা পরিশ্রম করতে হয়, তা তিনি জানেন এবং সেই কারণেই শ্রদ্ধা জানিয়েছিলেন। পাশাপাশি তিনি দাবি করেন, দেশের প্রতিটি সংস্কৃতি, ঐতিহ্য ও ধর্মীয় বিশ্বাসকে তিনি সম্মান করেন। তবুও যদি কারও ভাবাবেগে আঘাত লেগে থাকে, তাহলে তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।

উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত আগামী ১০ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। এখন দেখার, মন্দিরে গিয়ে নিঃশর্ত ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত এই বিতর্কের ইতি টানতে পারে কি না।


```