Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাত্র ৩ মাসেই জাতীয় স্তরে সম্মানিত, অভিনয়ের পাশাপাশি এবার কোথায় নজির গড়লেন প্রিয়াঙ্কা?

সম্প্রতি সম্মানপ্রাপ্তির পর প্রিয়াঙ্কা বলেন, অভিনেত্রী হিসেবে বহু পুরস্কার পেলেও উদ্যোক্তা হিসেবে এটি আমার প্রথম বড় স্বীকৃতি। তাঁর কথায়, খুব অল্প সময়ের মধ্যেই জাতীয় স্তরে এই সম্মান পাওয়া নিঃসন্দেহে বড় প্রাপ্তি।

মাত্র ৩ মাসেই জাতীয় স্তরে সম্মানিত, অভিনয়ের পাশাপাশি এবার কোথায় নজির গড়লেন প্রিয়াঙ্কা?

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 24 March 2026 17:25

দ্য ওয়াল ব্যুরো: টলিউডের পরিচিত মুখ প্রিয়াঙ্কা ভট্টাচার্য (Priyanka Bhattacharya) এবার নতুন পরিচয়ে সামনে এলেন, একজন সফল তরুণ উদ্যোক্তা। তাঁর প্রতিষ্ঠিত ব্র্যান্ড ‘SAVERA’-র জন্য তিনি পেয়েছেন ‘রাষ্ট্রীয় গৌরব সম্মান ২০২৬’। মানবাধিকার কমিশনের (Human Rights Council of India) তরফে প্রদত্ত এই জাতীয় সম্মান তাঁর উদ্যোক্তা জীবনের গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

শিশুশিল্পী হিসেবে ২০১০ সালে অভিনয় জগতে পা রাখেন প্রিয়াঙ্কা। কলকাতা থেকে মুম্বই—দীর্ঘ এই যাত্রাপথে একাধিক কাজের মাধ্যমে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। তবে ছোটবেলা থেকেই ব্যবসায়ী পরিবারে বড় হওয়ার কারণে উদ্যোক্তা হওয়ার ইচ্ছা ছিল তাঁর। সেই স্বপ্নকেই বাস্তবে রূপ দেন ‘SAVERA’ ব্র্যান্ডের মাধ্যমে।

সম্প্রতি সম্মানপ্রাপ্তির পর প্রিয়াঙ্কা বলেন, অভিনেত্রী হিসেবে বহু পুরস্কার পেলেও উদ্যোক্তা হিসেবে এটি আমার প্রথম বড় স্বীকৃতি। তাঁর কথায়, খুব অল্প সময়ের মধ্যেই জাতীয় স্তরে এই সম্মান পাওয়া নিঃসন্দেহে বড় প্রাপ্তি। তিনি আরও জানান, তাঁর লক্ষ্য এমন মিনিমাল এবং সাশ্রয়ী জুয়েলারি তৈরি করা, যা প্রত্যেক মেয়ের নাগালের মধ্যে থাকবে। বিশেষ করে, যাঁরা আগে কখনও হিরের গয়না ব্যবহার করতে পারেননি, তাঁদের জন্যই এই ব্র্যান্ড তৈরি করা হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, ২০২৫ সালের ডিসেম্বর মাসে ‘SAVERA’ ব্র্যান্ডের সূচনা হয় এবং ২০২৬ সালের জানুয়ারিতে কলকাতায় প্রথম স্টোর চালু করা হয়। খুব শীঘ্রই আরও একাধিক স্টোর খোলার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

প্রিয়াঙ্কার মতে, এই সাফল্যের পিছনে রয়েছে ঈশ্বরের আশীর্বাদ এবং বাবা-মায়ের অনুপ্রেরণা। তিনি বিশ্বাস করেন, এটি তাঁর পথচলার শুরু মাত্র—আগামী দিনে আরও বড় পরিসরে কাজ করার লক্ষ্য নিয়েই এগোতে চান।

অভিনয়ের পাশাপাশি ব্যবসার জগতে নিজের অবস্থান মজবুত করার এই প্রচেষ্টা ইতিমধ্যেই নজর কেড়েছে অনেকের। কাছের মানুষেরা শুভেচ্ছাবার্তায় ভরাচ্ছেন অভিনেত্রীকে। 
 


```