পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইশা রিখি পরিচিত মুখ। অন্যদিকে, বাদশা তাঁর সঙ্গীতজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়শই আলোচনায় থাকেন। সম্প্রতি ভাইরাল হওয়া একাধিক ছবি ও ভিডিওতে দেখা যায়, তিনি ও ইশা একসঙ্গে বিয়ের সাজে রয়েছেন।

শেষ আপডেট: 24 March 2026 16:47
দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাবি অভিনেত্রী ও মডেল ইশা রিখির সঙ্গে গায়ক-র্যাপার বাদশা (Badshah)-র গোপন বিয়ে! ছবি-ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তা নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘনিষ্ঠ ও ব্যক্তিগত পরিসরে অনুষ্ঠিত এই বিয়ের কয়েকটি ছবি প্রকাশ্যে আসে ইশার মা পুনম রিখির সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে, যার পর থেকেই জল্পনা তুঙ্গে।
সূত্রের খবর, প্রায় চার বছর ধরে সম্পর্কে ছিলেন বাদশা ও ইশা। চণ্ডীগড়ের মেয়ে ইশা রিখি পাঞ্জাবি সিনেমা জগতে নিজের কেরিয়ার শুরু করেন। পরে তিনি বলিউডেও পা রাখেন ‘নবাবজাদে’ (Nawabzaade) ছবিতে, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন বরুণ ধওয়ান (Varun Dhawan), রাঘব (Raghav Juyal) এবং পুণিত পাঠাক (Punit Pathak)।
পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইশা রিখি পরিচিত মুখ। অন্যদিকে, বাদশা তাঁর সঙ্গীতজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়শই আলোচনায় থাকেন। সম্প্রতি ভাইরাল হওয়া একাধিক ছবি ও ভিডিওতে দেখা যায়, তিনি ও ইশা একসঙ্গে বিয়ের সাজে রয়েছেন। যদিও এখনও পর্যন্ত দু’জনের কেউই আনুষ্ঠানিকভাবে বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেননি।
সব মিলিয়ে, তারকাজুটির এই ‘নীরব’ বিয়ে ঘিরে কৌতূহল বাড়ছে অনুরাগীদের মধ্যে। সত্যিই কি গাঁটছড়া বেঁধেছেন তাঁরা, নাকি এটি শুধুই গুজব, সেই উত্তর পাওয়ার অপেক্ষায় নেটদুনিয়া।