‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভাঙছে। শোনা যাচ্ছে, ছবিটি ইতিমধ্যেই সর্বকালের সর্বোচ্চ আয়কারী বলিউড ছবির দিকে দ্রুত এগিয়ে চলেছে। উল্লেখযোগ্য বিষয়, এই রেকর্ড বর্তমানে রয়েছে ছবিটির প্রথম পর্ব ‘ধুরন্ধর’-এর দখলে।
.jpg.webp)
শেষ আপডেট: 24 March 2026 13:53
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল (IPL) শুরুর আর মাত্র কয়েকদিন বাকি, কিন্তু ক্রিকেট জ্বরের মাঝেও দেশজুড়ে এখন একটাই নাম— ধুরন্ধর (Dhurandhar: The Revenge)। আদিত্য ধর (Aditya Dhar) পরিচালিত এবং রণবীর সিং (Ranveer Singh) অভিনীত এই ছবি মুক্তির পর থেকেই ঝড় তুলেছে বক্স অফিসে। দর্শকদের উত্তেজনা এতটাই তুঙ্গে যে টিকিটের চাহিদা সামলাতে হিমশিম খাচ্ছে প্রেক্ষাগৃহগুলি।
যে মজার পরিস্থিতি তৈরি হয়েছে, তারই এক ছবি সামনে এনেছেন বর্ষীয়ান অভিনেতা রাকেশ বেদি (Rakesh Bedi)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে তিনি জানান, ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার (Sunil Gavaskar)-ও নাকি এই ছবির টিকিট পাচ্ছেন না!
ভিডিওতে বেদি বলেন, “গতকাল আমার দেখা হয়েছিল দেশের অন্যতম সেরা ক্রীড়াবিদ সুনীল গাভাস্কারের সঙ্গে। তিনি আমাকে বললেন, ‘রাকেশজি, আমি টিকিট পাচ্ছি না, একটু ব্যবস্থা করে দিন।’” এরপরই অভিনেতা জানান, তিনি নিজে গাভাস্কারের জন্য টিকিট জোগাড় করার চেষ্টা করছেন।
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভাঙছে। শোনা যাচ্ছে, ছবিটি ইতিমধ্যেই সর্বকালের সর্বোচ্চ আয়কারী বলিউড ছবির দিকে দ্রুত এগিয়ে চলেছে। উল্লেখযোগ্য বিষয়, এই রেকর্ড বর্তমানে রয়েছে ছবিটির প্রথম পর্ব ‘ধুরন্ধর’-এর দখলে।
ছবিতে রণবীর সিংয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অর্জুন রামপাল (Arjun Rampal), আর মাধবন (R. Madhavan), সারা অর্জুন (Sara Arjun) এবং সঞ্জয় দত্ত (Sanjay Dutt)।
ছবির জনপ্রিয়তার প্রমাণ মিলেছে ক্রিকেট জগতেও। গুজরাত টাইটনস (Gujarat Titans)-এর ক্রিকেটাররা সম্প্রতি আহমেদাবাদ (Ahmedabad)-এর একটি প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখেছেন। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians)-এর অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)-কেও একটি মাল্টিপ্লেক্সে এই ছবি দেখতে দেখা গেছে।
সব মিলিয়ে, আইপিএলের আগে ক্রিকেটের উত্তেজনাকেও ছাপিয়ে আপাতত বিনোদন জগতের কেন্দ্রবিন্দুতে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। দর্শকদের এই উত্তেজনা শেষ পর্যন্ত কত কোটির বক্স অফিসে গড়ায় এখন সেটাই দেখার।