Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

ক্যাটরিনাকেই চাই, সোনাক্ষীর সঙ্গে এই সিনেমায় কাজ করতে চাননি রণবীর

অভিনব কাশ্যপ জানিয়েছেন, ‘বেশরম’-এ রণবীর কাপুর সোনাক্ষী সিনহা নয়, ক্যাটরিনা কাইফকে নেওয়ার পক্ষে ছিলেন। পরিচালক জানান, ক্যাটরিনার উচ্চারণ চরিত্রের জন্য মানায়নি।

ক্যাটরিনাকেই চাই, সোনাক্ষীর সঙ্গে এই সিনেমায় কাজ করতে চাননি রণবীর

রণবীর কাপুর–সোনাক্ষী সিনহা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 26 September 2025 13:10

দ্য ওয়াল ব্যুরো: বলিউড পরিচালক অভিনব কাশ্যপ ফের বিতর্কের কেন্দ্রে। ‘দাবাং’ খ্যাত এই পরিচালক সম্প্রতি সলমন খান ও তাঁর পরিবারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করার পর, এবার মুখ খুললেন রণবীর কাপুর–সোনাক্ষী সিনহাকে ঘিরে।

এক সাক্ষাৎকারে অভিনব অভিযোগ করেছেন, ‘বেশরম’ ছবির সময় রণবীর সোনাক্ষীর বিপরীতে কাজ করতে রাজি ছিলেন না। বরং তিনি ক্যাটরিনা কাইফকে নেওয়ার জন্য চাপ দিয়েছিলেন। তবে পরিচালক এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

অভিনবের কথায়, “রণবীর আমাকে বলেছিল, ক্যাটরিনা এই ছবিটা করতে চায়। কিন্তু আমি স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম, চরিত্রটির জন্য দিল্লির এক পাঞ্জাবি মেয়েই প্রয়োজন। ক্যাটরিনার উচ্চারণ সেই চরিত্রর সঙ্গে মানাত না। ওঁকে সবসময় এনআরআই বা বিদেশি চরিত্রে দেখাতে হত, কারণ ওঁর হিন্দি উচ্চারণ একেবারেই সুন্দর ছিল না।”

পরিচালক আরও জানান, ক্যাটরিনার সঙ্গে তাঁর ব্যক্তিগত কোনও সমস্যা ছিল না। এমনকি তিনি তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ভবিষ্যতে কোনও এনআরআই চরিত্রে উপযুক্ত স্ক্রিপ্ট পেলে প্রথমেই ক্যাটরিনার কাছে যাবেন।

অভিনব কাশ্যপের দাবি, ‘বেশরম’-এর নায়িকা নির্বাচনের সময় প্রথমে পল্লবী সারদার নাম এগিয়ে আসে। অডিশনে তিনি সকলের মন জয় করলেও, ইন্ডাস্ট্রি মেনে নিতে পারেনি যে কোনও পার্শ্ব অভিনেত্রী বড় ছবির নায়িকা হবেন। তখনই অভিনব সোনাক্ষীকে নিতে চান। কিন্তু রণবীর তাতে সায় দেননি।

অভিনবের ভাষায়, “আমি প্রথমে সোনাক্ষীকে কাস্ট করতে চেয়েছিলাম। কিন্তু রণবীর বলল, ওর সঙ্গে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি না। আমি পাল্টা জানালাম, ক্যাটরিনার সঙ্গেও আমি স্বাচ্ছন্দ্যবোধ করি না। আসলে যখন কোনও নবাগত ইন্ডাস্ট্রিতে আসেন, তাঁকে আটকে রাখার চেষ্টা করা হয়।”

২০১৩ সালে মুক্তি পাওয়া ‘বেশরম’–ই ছিল অভিনব কাশ্যপের শেষ ছবি। ছবিতে রণবীর কাপুরের পাশাপাশি ঋষি কাপুর, নীতু সিং, জাভেদ জাফরির মতো তারকারা ছিলেন। ৮৩ কোটি বাজেটে তৈরি হলেও ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়। বিশ্বব্যাপী আয় করে মাত্র ৯৫.১০ কোটি টাকা।


```