Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

চতুর্থীতে ছেলের সঙ্গে আলাপ করালেন পরম-পিয়া, নাম রাখলেন নিষাদ, অর্থ কী?

পিয়া জানিয়েছেন, ওর নাম নিষাদ। নিষাদ শব্দের একাধিক অর্থ রয়েছে: এটি ভারতীয় সঙ্গীতশাস্ত্রের একটি স্বর।

চতুর্থীতে ছেলের সঙ্গে আলাপ করালেন পরম-পিয়া, নাম রাখলেন নিষাদ, অর্থ কী?

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 26 September 2025 12:01

দ্য ওয়াল ব্যুরো: তিন মাস কেটে গিয়েছে। পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী তাঁদের সন্তানকে প্রকাশ্যে আনেননি। ঘনিষ্ঠ মহল তার ছবি দেখে ফেলেছিল ঠিকই কিন্তু সাধারণের কাছে খুদেকে নিয়ে কৌতূহল ক্রমশ বেড়েই যাচ্ছিল। তবে আর অপেক্ষা নয়। আজ অর্থাৎ চতুর্থীর দিনেই ছেলের সঙ্গে আলাপ করালেন ওঁরা। শুধু তাই নয়, মিষ্টি ক্যাপশনে জানালেন নামও।

পিয়া জানিয়েছেন, ওর নাম নিষাদ। নিষাদ শব্দের একাধিক অর্থ রয়েছে: এটি ভারতীয় সঙ্গীতশাস্ত্রের একটি স্বর।  ধৈবত স্বরের ঠিক পরেই এর অবস্থান। পিয়ার ক্যাপশন বলছে, " এই যে নিষাদ। সাত স্বরের এক স্বর। আরও এক মানে আছে। যাকে কোনও দুঃখ স্পর্শ করতে পারে না। ওকে নডি বলেও ডাকা যেতে পারে, যার একটা মস্ত মাথা আছে। কী আদুরে না?"

একগুচ্ছ ভালবাসা উপচে পড়েছে পিয়ার পোস্টে। সবাই একবাক্যে বলছেন, 'কী মিষ্টি'। এর আগে প্রথম বার বাবা হওয়ার অনুভূতি জানিয়েছিলেন পরমব্রত। বলেছিলেন, "প্রাথমিক ডিউটি হল রাতে উঠতে শেখা। আমি এক ঘুমে রাত কাবার করা লোক। আর এখন রাতে অন্তত তিন বার ঘুম থেকে উঠতে হচ্ছে। জীবনের অঙ্গ হয়ে দাঁড়াচ্ছে।  ছানাকে দেখার জন্য একজনকে নিযুক্ত করা হয়েছে বটে তা সত্ত্বেও বাবা হিসেবে তো আলাদা ভূমিকা থাকে।"

 

প্রেগন্যান্সি পিরিয়ড পুরোদমে উপভোগ করেছে পিয়া নিজেও। ওটিতে পিয়ার সঙ্গী হয়েছিলেন পরম। সেই অভিজ্ঞতা নিয়েও প্রশ ছুড়ে দিয়েছিলেন সাংবাদিক। এক মুহূর্তের জন্য পরম  ফিরে গিয়েছিলেন ১ জুন। বলেছিলেন, "ইংরেজিতে একটা কথা হচ্ছে তা হল 'সারিয়েল', পরাবাস্তব যাকে বলা হয়। এরকমটাও যে হয়, এরকমটাও যে হতে পারে মানে আমরা দু'জন মিলে একটা মানুষকে তৈরি করলাম এটা হজম হতে সময় লাগে। এখনও না ওই অনুভূতিটা ব্যক্ত করতে পারব না। হয়তো আজ থেকে কিছু বছর পর মূল্যায়ন করতে পারব। প্রথম যখন হাতে নিলাম, মনে হল, এবাবা এটা কে! এটা একটা মানুষ! আমাদের সৃষ্টি! এর জন্য প্রকৃতিকে ধন্যবাদ জানাতে হয়। কী ম্যাজিক ভাবুন!"

সত্যিই ম্যাজিক! এই মুহূর্তে পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন পরমব্রত। শুটিং ফ্লোরে নয়, সচেতন ভাবেই তাঁর দেখা মিলছে ছবির প্রিমিয়ারে। আপাতত তাঁর ফোকাস পরিবার। ফ্লোরে কবে ফিরবেন, প্রশ্ন চলছে অনবরত।
 


```