তবে নেটিজেনদের একটা বড় অংশ মনে করছেন, রাম নাকি ওজন কমানোর জন্য ব্যবহার করেছেন ওজেম্পিক বা মৌনজারোর মতো ওজন কমানোর ওষুধ।
.png.webp)
ফ্রম 'ফ্যাট টু ফিট', রাম কাপুর
শেষ আপডেট: 8 July 2025 12:31
দ্য ওয়াল ব্যুরো: একসময় ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’ সিরিয়ালে নায়কের ভূমিকায় অভিনয় করা রাম কপূর তাঁর চেহারার জন্যই যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনই কটাক্ষের শিকারও হয়েছেন। তবে আজকের রাম কপূর একেবারেই অন্যরকম। প্রায় ৫৫ কেজি ওজন ঝরিয়ে তিনি এখন তিনি ফিটনেস আইকন।
তবে নেটিজেনদের একটা বড় অংশ মনে করছেন, রাম নাকি ওজন কমানোর জন্য ব্যবহার করেছেন ওজেম্পিক বা মৌনজারোর মতো ওজন কমানোর ওষুধ। অবশেষে নিজেই মুখ খুললেন রাম কপূর। জানালেন, এই ধরনের গুজবকে তিনি গুরুত্ব দেন না।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রাম বলেন, “যদি কেউ ওজেম্পিক ব্যবহার করে থাকেন, তাতে সমস্যা কোথায় দয়া করে বোঝান সেটা ভুল কেন? সবাই চুপ হয়ে যায়, কারণ এর কোনও সদুত্তর নেই। কে কীভাবে ওজন কমাল, সেটা নিয়ে এত বিচার করা ঠিক নয়। একটাই তো জীবন, শর্টকাট নিতে বললে নিয়ে নিন। ”
কী এই ওজেম্পিক?
ওজেম্পিক মূলত ডায়াবেটিসের ওষুধ, তবে এখন অনেকেই ওজন কমাতে ব্যবহার করছেন এই ওষুধ। বলিউড তো বটেই সূত্রের খবর, টলিউডেও অনেকেই এই ওষুধ ব্যবহার করেন জলদি রোগা হওয়ার জন্য। তবে এর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে নানা মুনির নানা মত। যদিও রাম জানিয়েছেন, তাঁর চিকিৎসক তাঁকে মৌনজারো নেওয়ার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তিনি শেষমেশ শরীরচর্চার পথেই হাঁটেন।
রাম কপূর জানান, ১৪০ কেজি ওজন থাকাকালীন স্কটল্যান্ডে বিদ্যা বালনের সঙ্গে ‘নিয়ত’ ছবির শ্যুটিং করছিলেন তিনি। সে সময় প্রতিদিন তিন বার ইনসুলিন নিতে হত তাঁকে। শরীর মারাত্মক অসুস্থ ছিল। চিকিৎসক স্পষ্ট বলেছিলেন, ‘‘এভাবে চললে ডায়াবেটিক স্ট্রোক হতে পারে।’’ সেখান থেকেই নিজের শরীর নিয়ে সচেতনতা আসে।
হাঁটুতে অস্ত্রোপচারের পর ধীরে ধীরে ওজন কমানোর পথে এগিয়ে যান রাম। নিয়মিত শরীরচর্চা শুরু করেন, অভ্যাসে আনেন যোগব্যায়াম আর ডায়েটের কড়াকড়ি। তাঁর কথায়,‘‘আমি শরীরচর্চা শুরু করি, নিজেকে বদলাই। কোনও শর্টকাট নয়, আমি কঠোর পরিশ্রমে বিশ্বাস করি।’’