Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

দ্বিতীয়বার বাবা হতে চলেছেন রামচরণ! দীপাবলির রাতে জানালেন সুখবর

দ্বিতীয়বার বাবা হতে চলেছেন রামচরণ। দীপাবলির রাতে স্ত্রী উপাসনা কামিনেনির সঙ্গে দ্বিতীয় সন্তানের আগমনের সুখবর জানালেন অভিনেতা, আনন্দে মেতেছেন ভক্তরা।

দ্বিতীয়বার বাবা হতে চলেছেন রামচরণ! দীপাবলির রাতে জানালেন সুখবর

রামচরণ ও তাঁর স্ত্রী

গার্গী দাস

শেষ আপডেট: 23 October 2025 15:18

দ্য ওয়াল ব্যুরো: ফের বাবা হতে চলেছেন দক্ষিণী তারকা রামচরণ। স্ত্রী উপাসনা কামিনেনির সঙ্গে দ্বিতীয় সন্তানের আগমনের খবর জানালেন অভিনেতা নিজেই। দীপাবলির রাতে ইনস্টাগ্রামে এক বিশেষ ভিডিও পোস্ট করে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন খুশির মুহূর্ত।

ভিডিওটিতে দেখা গিয়েছে, রামচরণ ও উপাসনার বাড়িতে দীপাবলি উদযাপন চলছে। অতিথিরা আসছেন, হাতে উপহার ও আশীর্বাদ নিয়ে নবদম্পতির সঙ্গে দেখা করছেন। পোস্টের ক্যাপশনে রামচরণ লিখেছেন, 'এই দীপাবলিটা ছিল দ্বিগুণ আনন্দের, ভালবাসার ও আশীর্বাদের।' ভিডিওটির শেষে ভেসে উঠেছে একটি শব্দ— নতুন শুরু।

রামচরণ ও উপাসনার প্রথম সন্তানের জন্ম হয় ২০২৩ সালের ২০ জুন, হায়দরাবাদে। কন্যা সন্তানের নাম রেখেছিলেন ক্লিন কারা কোনিডেলা (Klin Kaara Konidela)। নামটি নেওয়া হয়েছে ললিতা সহস্রনাম থেকে। তাঁদের বক্তব্য অনুযায়ী, এই নামের অর্থ এক ধরনের রূপান্তরমূলক ও পবিত্র শক্তি, যা আত্মিক জাগরণ ঘটায়।

অভিনয়ের দিক থেকে রামচরণ বর্তমানে ব্যস্ত রয়েছেন তাঁর নতুন ছবি ‘পেড্ডি’-র শুটিংয়ে। এর আগে তাঁকে দেখা গিয়েছিল ২০২৪ সালের ১০ জানুয়ারি মুক্তিপ্রাপ্ত রাজনৈতিক অ্যাকশন ড্রামা ‘গেম চেঞ্জার’-এ। কিয়ারা আদবানী, অঞ্জলি ও আরও একাধিক তারকা ছিলেন সেই ছবিতে। ডবল রোল রয়েছে রামচরণের।

‘গেম চেঞ্জার’-এর পরিচালনায় দক্ষিণী পরিচালক শঙ্কর, যিনি এই ছবির মাধ্যমেই তেলুগু সিনেমায় আত্মপ্রকাশ করেন। যদিও ছবিটি মুক্তির দিনে বিশাল অঙ্কের ব্যবসা করলেও শেষমেশ মিশ্র প্রতিক্রিয়া পায় এবং শঙ্করের ক্যারিয়ারের দ্বিতীয় বড় বক্স অফিস ব্যর্থতা হিসেবেই চিহ্নিত হয়।

এই মুহূর্তে রামচরণ ও উপাসনার ঘরে নতুন অতিথি আগমনের অপেক্ষায় ভক্তরা।


```