Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'তিন রঙের থালি'-তে দক্ষিণী স্বাদ! স্বাধীনতা দিবস উপলক্ষে 'ট্যামারিন্ড' আনল একগুচ্ছ নতুন মেনু

দক্ষিণ ভারতীয় আসল স্বাদ নিতে চান? তার খোঁজ আছে কলকাতাতেই। জনপ্রিয় ট্যামারিন্ড রেস্তরাঁ (Tamarind Restaurant) এই স্বাধীনতা দিবসে আনছে একদিনের জন্য বিশেষ ট্রাই কালার থালি (Tri Colour Thali)। 

'তিন রঙের থালি'-তে দক্ষিণী স্বাদ! স্বাধীনতা দিবস উপলক্ষে 'ট্যামারিন্ড' আনল একগুচ্ছ নতুন মেনু

ট্যামারিন্ড রেস্তরাঁ

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 12 August 2025 16:09

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ ভারতীয় আসল স্বাদ নিতে চান? তার খোঁজ আছে কলকাতাতেই। জনপ্রিয় ট্যামারিন্ড রেস্তরাঁ (Tamarind Restaurant) এই স্বাধীনতা দিবসে আনছে একদিনের জন্য বিশেষ ট্রাই কালার থালি (Tri Colour Thali)। ১৫ আগস্ট ২০২৫-এ ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনে আনা হয়েছে দুটি আলাদা থালি— ভেজিটারিয়ান এবং নন-ভেজিটারিয়ান। যা ভারতের বৈচিত্র্যময় রান্নার ঐতিহ্য এবং উৎসবের আবহকে একসঙ্গে তুলে ধরবে।

নন-ভেজ Tri Colour Thali

এই থালি শুরু হবে ঠান্ডা ছাছ দিয়ে। স্টার্টার হিসেবে থাকবে তাওয়া ফিশ (ভেটকি), চিকেন মালাই কাবাব এবং মুর্গ হরিয়ালি কাবাব। মেন কোর্সে থাকছে মাটন ভুনা গোশ্ত, প্রন সিগড়ি ভেল্লা কোরমা, এবং চিকেন কোটমিরি কোড়ি। এর সঙ্গে পরিবেশিত হবে মাঙ্গালোরিয়ান মিক্সড ভেজিটেবলস, আম্বাট ডাল এবং সুগন্ধি কোরিয়েন্ডার ভাত। রুটিতে থাকবে নরম কুলচা ও আপ্পম, সঙ্গে গ্রিন স্যালাড, পাপড় এবং আচার।

ভেজ Tri Colour Thali

ভেজ থালিও শুরু হবে ঠান্ডা ছাছ দিয়ে। স্টার্টারে থাকবে বেবি কর্ন ৬৫, মাখমালি পনির, এবং ঝাঁঝালো কোরিয়েন্ডার চিলি পটেটো। মেন কোর্সে থাকবে পনির মাখনি, স্বাস্থ্যকর ভেজ স্ট্যু, এবং কর্ন পালক। সঙ্গে মাঙ্গালোরিয়ান মিক্সড ভেজিটেবলস, আম্বাট ডাল এবং ধনেপাতার ভাত। রুটির তালিকায় আপ্পম ও কুলচা, সঙ্গে থাকবে গ্রিন স্যালাড, পাপড় এবং আচার।

মিষ্টির পর্ব

দুটি থালিই শেষ হবে ঐতিহ্যবাহী দুই মিষ্টি দিয়ে— ডাবল কা মিঠা এবং নারকেল পায়েস।

কীভাবে যাবেন? 
ঠিকানা: ১৭৭, সরৎ বোস রোড, কলকাতা – ৭০০০২৬ (দেশপ্রিয় পার্কের বিপরীতে)
ফোন করেও যেতে পারেন। নম্বর: ০৩৩ ২৪৬৩৮৭৯৯ / ৭৯৮০৮৬৫০৭৪
সময়: দুপুর ১২টা – রাত ১০টা
 


```