Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

'অতীতে বারবার হয়েছে, দক্ষিণী সিনেমার মতো সন্ত্রাস', ত্রিপুরায় ঘটনায় বলল তৃণমূল প্রতিনিধি দল

খগেন মুর্মুর ওপর হামলার ঘটনার প্রতিবাদে ত্রিপুরায় মিছিল বের করেছিল বিজেপি। সেই মিছিল থেকেই হামলা করা হয় তৃণমূলের পার্টি অফিসে। অভিযোগ, পুলিশ দাঁড়িয়ে থেকে সেই হামলা দেখেছে, কোনও পদক্ষেপ করা হয়নি। 

'অতীতে বারবার হয়েছে, দক্ষিণী সিনেমার মতো সন্ত্রাস', ত্রিপুরায় ঘটনায় বলল তৃণমূল প্রতিনিধি দল

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 8 October 2025 16:12

দ্য ওয়াল ব্যুরো: নাগরাকাটার (Nagrakata) ঘটনা কেন ঘটল তা বুঝতে হবে বিজেপিকেই (BJP)। ত্রিপুরায় সাংবাদিক বৈঠক করে এই কথাই বলল তৃণমূল কংগ্রেস (TMC)। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ (Shankar Ghosh) এবং সাংসদ খগেন মুর্মুর (Khagen Murmu) ওপর হামলার ঘটনার নিন্দা করেও গেরুয়া শিবিরকে নিশানা করল বাংলার শাসক শিবির। পাশাপাশি, ত্রিপুরায় (Tripura) পার্টি অফিস ভাঙচুরের ঘটনাতেও ক্ষোভ প্রকাশ করল তারা।

খগেন মুর্মুর ওপর হামলার ঘটনার প্রতিবাদে ত্রিপুরায় মিছিল বের করেছিল বিজেপি। সেই মিছিল থেকেই হামলা করা হয় তৃণমূলের পার্টি অফিসে। অভিযোগ, পুলিশ দাঁড়িয়ে থেকে সেই হামলা দেখেছে, কোনও পদক্ষেপ করা হয়নি। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সোচ্চার হন। মঙ্গলবারই জানা গেছিল ত্রিপুরা যাবে তৃণমূলের প্রতিনিধি দল। বুধবার সেখান থেকেই বিজেপির কর্মকাণ্ডের বিরুদ্ধে সরব হন তারা।

প্রতিনিধি দলের অন্যতম সদস্য কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ''অতীতে এমন ঘটনা বারবার ঘটেছে ত্রিপুরায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সুস্মিতা দেব, সকলের কনভয় আটকানো হয়েছে, হামলা হয়েছে। পুরো দক্ষিণী সিনেমার মতো সন্ত্রাস হয়।'' কুণালের কথায়, গাড়িচালক থেকে শুরু করে হোটেল কর্তৃপক্ষ সকলে ভয় দেখানো হয়। রাতে পুলিশ দিয়ে মারার চেষ্টাও হয়েছে আগে। এবারও একই রকমের ঘটনা ঘটল।

নাগরাকাটার ঘটনায় যা হয়েছে তা সমর্থন করেন না তৃণমূল - এটা স্পষ্টত বলা হয়েছে। কুণালরা বলেন, সাধারণ মানুষকে বার্তা দেওয়া হয়েছে যাতে তারা ক্ষোভের বহিঃপ্রকাশ এভাবে না করেন। পাশাপাশি বিজেপিকে তুলোধনা করে তাঁরা এটাও বলে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আহতদের দেখতে গেছিলেন, তারপরও ত্রিপুরায় এভাবে পার্টি অফিস ভাঙা হয়েছে। এই ঘটনা মেনে নেওয়া যায় না।

এদিন অবশ্য আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে পৌঁছতেই শুরু হয় নাটকীয় পরিস্থিতি। পুলিশের অসহযোগিতার অভিযোগ তুলে বিমানবন্দর চত্বরে বসেই ধর্নায় বসেন কুণাল ঘোষ, সায়নী ঘোষ, বীরবাহা হাঁসদা, প্রতিমা মণ্ডল, সুস্মিতা দেব, সুদীপ রাহা—সহ ছ’জনের প্রতিনিধি দল। অভিযোগ ওঠে, আগে থেকেই সফরের বিস্তারিত তথ্য ত্রিপুরা পুলিশকে জানানো হয়েছিল। কিন্তু বিমানবন্দর থেকে বেরোতেই বাধা দেওয়া হয় প্রতিনিধি দলকে। 


```