Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

'মৃত্যুর আগেই ধরমজি আমার স্বপ্নে এসে...', রাখির বিতর্কিত মন্তব্যে রেগে আগুন ভক্তরা

ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে রাখি সাওয়ান্তের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক ছড়িয়েছে নেটমাধ্যমে।

'মৃত্যুর আগেই ধরমজি আমার স্বপ্নে এসে...', রাখির বিতর্কিত মন্তব্যে রেগে আগুন ভক্তরা

রাখি সাওয়ান্ত, ধর্মেন্দ্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 28 November 2025 11:30

দ্য ওয়াল ব্যুরো: যখন গোটা বলিউড এবং সাধারণ মানুষ কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) প্রয়াণে শোকে স্তব্ধ, তখন সোশ্যাল মিডিয়া সেনসেশন রাখি সাওয়ান্তের (Rakhi Sawant) মন্তব্য ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। মুম্বইয়ের একটি অনুষ্ঠানে ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে, রাখি এমন মন্তব্য করেন, যা শুনে অনেকেই তাঁকে 'অসংবেদনশীল' বলে অভিহিত করেছেন।

রাখি সাওয়ান্ত বলেন, “ধর্মেন্দ্রজির মৃত্যু তো ২-৩ দিন আগেই হয়েছে। এখন তো নাটক করা হচ্ছে।”

রাখির এই মন্তব্যে পাপারাৎজিরা অবাক হয়ে জিজ্ঞাসা করেন, কে তাঁকে এ কথা বলেছে? জবাবে রাখি দাবি করেন, "অনেক লোক আমায় বলেছেন। ধরমজি নিজে আমার স্বপ্নে এসেছিলেন। হাসপাতালের ডাক্তাররাও আমাকে বলেছেন।"

যদিও রাখি তাঁর পরবর্তী মন্তব্যে ভক্তদের প্রতি সহানুভূতি দেখিয়েছেন। তিনি আক্ষেপ করে বলেন, ধর্মেন্দ্রর শেষকৃত্যের সময় তাঁর ভক্তদের শেষবারের মতো প্রিয় অভিনেতাকে একবার দেখার সুযোগ দেওয়া হয়নি। তিনি ধর্মেন্দ্রকে বিশ্বব্যাপী সুপারস্টার এবং তাঁর জীবনের নায়ক বলেও উল্লেখ করেন।

তবে ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে তাঁর এমন মন্তব্য ভক্তরা মেনে নিতে পারেননি। অনেকেই রাখির এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। কেউ লিখেছেন, "বোন তুমি সানি দেওলকে (Sunny Deol) অন্তত একটু ভয় পান।" অন্য একজন বলেছেন, "আপনার কি মনে আছে সেই আড়াই কেজি ওজনের হাতের কথা। যদি আপনাকে কোনও ভাবে আঘাত করে, উঠে দাঁড়াতে পারবেন না।"

প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর অভিনেতা ধর্মেন্দ্র প্রয়াত হন। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে পরিবারের ইচ্ছায় তাঁকে বাড়িতে এনে চিকিৎসা করা হয়, কিন্তু শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়তে থাকায় তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।


```