আইনজীবীর আরও দাবি, এখনও পর্যন্ত নির্ধারিত জরিমানার অর্থ পরিশোধ করেননি অভিনেতা। ২০২৪ সালে মধ্যস্থতার মাধ্যমে বিষয়টি মেটানোর প্রস্তাব দেওয়া হলেও অভিযোগ অনুযায়ী তা কার্যকর হয়নি এবং বকেয়া টাকাও শোধ করা হয়নি। তবে আপাতত আদালতের শর্ত পূরণ করায় সাময়িক স্বস্তি মিলেছে রাজপালের।
.jpeg.webp)
শেষ আপডেট: 18 February 2026 16:27
দ্য ওয়াল ব্যুরো: ‘চেক বাউন্স’ মামলায় আপাতত স্বস্তি পেলেন বলিউড অভিনেতা রাজপাল যাদব (Rajpal Yadav)। সোমবার দিল্লি হাই কোর্টে মামলার শুনানিতে আদালত নির্দেশ দেয়, বিকেল ৩টার মধ্যে অভিযোগকারী পক্ষের নামে দেড় কোটি টাকার ডিমান্ড ড্রাফ্ট জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যেই সেই অর্থ জমা দেওয়ায় অভিনেতাকে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়।
আদালত আগেই জানিয়েছিল, সময়সীমার মধ্যে ডিমান্ড ড্রাফ্ট জমা না পড়লে মঙ্গলবার সকালে ফের শুনানির জন্য মামলাটি তালিকাভুক্ত করা হবে। ১৯ ফেব্রুয়ারি তাঁর ভাইঝির বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন রাজপাল। পারিবারিক এই অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তিনি। আদালত ১৮ মার্চ পর্যন্ত তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। এরপর আবার মামলার শুনানি হবে, যদিও পরবর্তী তারিখ এখনও ঘোষণা হয়নি।
মামলার সূত্রপাত ‘চেক বাউন্স’ সংক্রান্ত অভিযোগ থেকে। অভিযোগকারী পক্ষের আইনজীবী অবনিত সিংহ সিক্কার দাবি, রাজপাল যাদব মোট সাতটি চেকে সই করেছিলেন, যার প্রতিটির পরিমাণ ছিল দেড় কোটি টাকা। চেকগুলি বাউন্স হওয়ার পর আদালত প্রতিটি মামলায় তাঁকে তিন মাস করে কারাদণ্ডের নির্দেশ দেয়। পাশাপাশি, প্রতিটি চেকের জন্য ১ কোটি ৩৫ লক্ষ টাকা করে জরিমানাও ধার্য করা হয়।
আইনজীবীর আরও দাবি, এখনও পর্যন্ত নির্ধারিত জরিমানার অর্থ পরিশোধ করেননি অভিনেতা। ২০২৪ সালে মধ্যস্থতার মাধ্যমে বিষয়টি মেটানোর প্রস্তাব দেওয়া হলেও অভিযোগ অনুযায়ী তা কার্যকর হয়নি এবং বকেয়া টাকাও শোধ করা হয়নি। তবে আপাতত আদালতের শর্ত পূরণ করায় সাময়িক স্বস্তি মিলেছে রাজপালের।
রাজপালের কথায়, ‘‘আমি ৩০ বছর ধরে বলিউডে আছি। সব মানুষ আমার সঙ্গে আছে, তাই আমি ২০০-২৫০টি ছবি করতে পেরেছি। এটা শুরু হয়েছিল ২০১২-১৩ সালে। ২০২৬ সালের মধ্যে আমি ২৫০টি ছবি করব। গত ১০ বছরে, মাননীয় হাইকোর্ট যেখানেই নির্দেশ দিয়েছে, আমি সেখানে উপস্থিত ছিলাম। ভবিষ্যতে যেখানে আদেশ পাব, আমি উপস্থিত থাকব।’’