Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আবার জেলে যাচ্ছেন অভিনেতা রাজপাল যাদব! জামিন বাতিল করে ফের কেন হেফাজতের নির্দেশ দিল হাইকোর্ট?

চেক বাউন্স সংক্রান্ত একাধিক মামলায় সমঝোতার শর্ত মানতে ব্যর্থ হওয়ায় ফের আইনি জটে অভিনেতা রাজপাল যাদব।

আবার জেলে যাচ্ছেন অভিনেতা রাজপাল যাদব! জামিন বাতিল করে ফের কেন হেফাজতের নির্দেশ দিল হাইকোর্ট?

রাজপাল যাদব

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 3 February 2026 17:53

দ্য ওয়াল ব্যুরো: চেক বাউন্স সংক্রান্ত (Cheque Bounce Case) একাধিক মামলায় সমঝোতার শর্ত মানতে ব্যর্থ হওয়ায় ফের গুরুতর আইনি জটিলতায় জড়ালেন অভিনেতা রাজপাল যাদব (Rajpal Yadav)। নির্ধারিত অর্থ পরিশোধ না করায় দিল্লি হাই কোর্ট কড়া অবস্থান নিয়েছে। আদালতের নির্দেশ, আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট জেল সুপারিনটেনডেন্টের কাছে আত্মসমর্পণ করতে হবে রাজপাল নওরঙ্গ যাদবকে।

হাই কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই মামলাগুলিতে এতদিন যে নমনীয়তা দেখানো হয়েছিল, তা এবার প্রত্যাহার করা হচ্ছে। কারণ হিসেবে আদালত উল্লেখ করেছে, বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও সমঝোতার অর্থ পরিশোধ করেননি অভিনেতা। বিচারপতি স্বর্ণ কান্তা শর্মা পর্যবেক্ষণে জানান, দীর্ঘ সময় ধরে বন্ধুত্বপূর্ণ মীমাংসার প্রতিশ্রুতি এবং অভিযোগকারী সংস্থাকে অর্থ দেওয়ার আশ্বাসের ভিত্তিতেই রাজপাল যাদবকে বিশেষ ছাড় দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতির কোনওটাই পূরণ হয়নি।

আদালতের নথি অনুযায়ী, ২০২৪ সালের জুন মাসে সমঝোতার সুযোগ দিতে ট্রায়াল কোর্টের দেওয়া সাজা স্থগিত রাখা হয়েছিল। তবে এরপর একাধিক নির্দেশে আর্থিক দায়বদ্ধতা স্পষ্ট করে দেওয়া হলেও তা পালন করা হয়নি। রেকর্ডে উঠে এসেছে, নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েও কয়েক কোটি টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়েছেন অভিনেতা। এমনকি ডিমান্ড ড্রাফট কিংবা কিস্তিতে টাকা মেটানোর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলিও নির্ধারিত সময়ের মধ্যে জমা পড়েনি।

ডিমান্ড ড্রাফটে প্রযুক্তিগত বা টাইপোগ্রাফিক ত্রুটির যে ব্যাখ্যা অভিনেতার পক্ষ থেকে দেওয়া হয়েছে, আদালত তা গ্রহণযোগ্য বলে মনে করেনি। বিচারপতির মতে, ধারাবাহিক অনিয়মের প্রেক্ষিতে এই ধরনের যুক্তি বিশ্বাসযোগ্য নয়। তাছাড়া, সংশোধন বা ব্যাখ্যার জন্য কোনও আনুষ্ঠানিক আবেদনও দায়ের করা হয়নি। আদালত আরও জানিয়েছে, বারবার অর্থ শোধের প্রস্তুতির কথা বলা হলেও বাস্তবে শুধু নতুন করে সময় চাওয়া হয়েছে।

অভিনেতার আইনজীবীর তরফে জানানো হয়, বর্তমানে মুম্বইয়ে পেশাগত কাজে ব্যস্ত রয়েছেন রাজপাল যাদব। সেই বিষয়টি বিবেচনায় নিয়েই ন্যায়বিচারের স্বার্থে সীমিত সময় দেওয়া হয়েছে আত্মসমর্পণের জন্য। এই মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে ৫ ফেব্রুয়ারি ২০২৬। সেদিন সংশ্লিষ্ট জেল সুপারিনটেনডেন্টকে আত্মসমর্পণ সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট আদালতে জমা দিতে হবে।


```