Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

দ্য ওয়ালের খবরেই শিলমোহর! চেনা স্লোগান সঙ্গী করে আসছে রাজের ‘হোক কলরব’, কে কে থাকছেন?

দিন দুয়েক আগেই দ্য ওয়াল জানিয়েছিল আসছে রাজ চক্রবর্তীর ছবি 'হোক কলরব'। একই সঙ্গে এও জানিয়েছিল, এই ছবির প্রেক্ষাপট ছাত্র রাজনীতি। তাতে আসবে বছর খানেক আগে ঘটে যাওয়া স্বপ্নদীপের মর্মান্তিক মৃত্যুর কাহিনীও। 

দ্য ওয়ালের খবরেই শিলমোহর! চেনা স্লোগান সঙ্গী করে আসছে রাজের ‘হোক কলরব’, কে কে থাকছেন?

শেষ আপডেট: 27 August 2025 16:56

বিহঙ্গী বিশ্বাস 

দিন দুয়েক আগেই দ্য ওয়াল জানিয়েছিল আসছে রাজ চক্রবর্তীর ছবি 'হোক কলরব'। একই সঙ্গে এও জানিয়েছিল, এই ছবির প্রেক্ষাপট ছাত্র রাজনীতি। তাতে আসবে বছর খানেক আগে ঘটে যাওয়া স্বপ্নদীপের মর্মান্তিক মৃত্যুর কাহিনীও। এ দিন সকালেই সেই খবরে শিলমোহর। অফিসিয়ালি রাজ ঘোষণা করলেন আগামী বছর ২৩ জানুয়ারি আসছে 'হোক কলরব'। এই ছবির প্রেক্ষাপট ছাত্র রাজনীতি। রাজ নিজে বিধায়ক। সে ক্ষেত্রে দাঁড়িয়ে এই ছবি সমাজের কোন সত্যকে তুলে ধরবে এখন সেটাই দেখার।

এই ছবিতে রয়েছেন একঝাঁক নতুন প্রজন্মের অভিনেতা। এই যেমন রোহন ভট্টাচার্য, ওম সাহানি থেকে শুরু করে অভিকা মালাকার, জন ভট্টাচার্য সহ অনেকেই। তা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। রাজ ও শাশ্বতর যুগলবন্দী কারও অজানা নয়। এর আগে একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন দু'জনে।

অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও এই ছবির অংশ। এই ছবির সহ প্রযোজক তিনি। এ দিন সকালেই দক্ষিণ কলকাতায় অফিসে এই ছবির শুভ মহরৎ হয়েছে। হাজির ছিলেন স্বামী-স্ত্রী দু'জনেই। ছিলেন বাকি শিল্পী সহ শাশ্বত চট্টোপাধ্যায়ও।

গত বছর বড় দিনে মুক্তি পেয়েছিল রাজ পরিচালিত ছবি 'সন্তান'। ছবিটি বক্সঅফিসে মোটামুটি ব্যবসা করে। যদিও ওটিটিতে মুক্তির পর এই ছবি ভাল পারফর্ম করছে।


```