Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

রাহুলের মৃত্যুর সুরতহালে নেমে অবাক কাঁথির পুলিশ টিম, শুটিংয়ের টিমের কাউকেই চৌহদ্দিতে পাওয়া যাচ্ছে না

রাত সাড়ে ৯টার সময়ে কাঁথি থানার টিম যখন ময়নাতদন্তের আগে সুরতহালে নেমেছে, তখন শ্যুটিং টিমের কাউকেই সেখানে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

রাহুলের মৃত্যুর সুরতহালে নেমে অবাক কাঁথির পুলিশ টিম, শুটিংয়ের টিমের কাউকেই চৌহদ্দিতে পাওয়া যাচ্ছে না

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 29 March 2026 21:52

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সন্ধেয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর খবরে (Rahul Arunoday Banerjee news) গোটা বাংলাতেই যেন শোকের ছায়া নেমে এসেছে। দিঘার তালসারিতে জলে ডুবে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শীদের অনুমান। তবে আরও বিস্ময়ের ঘটনা হল, রাত সাড়ে ৯টার সময়ে কাঁথি থানার টিম যখন ময়নাতদন্তের আগে সুরতহালে নেমেছে, তখন শ্যুটিং টিমের কাউকেই সেখানে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে, অর্থাৎ রাত সাড়ে ৯টায় তখনও রাহুলের পরিবার বা শ্যুটিং টিমের কাউকে থানায় পায়নি পুলিশ।

সুরতহাল হল ইনকোয়েস্ট রিপোর্ট। অস্বাভাবিক মৃত্যু (যেমন: আত্মহত্যা, খুন বা দুর্ঘটনা) হলে পুলিশ বা ম্যাজিস্ট্রেট মৃতদেহের বাহ্যিক পরীক্ষার পর যে রিপোর্ট তৈরি করে তাকে ইনকোয়েস্ট (Inquest Report) বলে।

মৃত রাহুল বন্দ্যোপাধ্যায়ের দেহ ময়নাতদন্তে পাঠানোর আগে সেই ইনকোয়েস্ট রিপোর্ট জরুরি। সে জন্য তাঁর মরদেহ পরীক্ষা করা হয়। তবে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা শুনতে পুলিশ যখন শ্যুটিং টিমের লোকজনকে খোঁজ করার চেষ্টা করেন, কাউকেই দেখতে পাওয়া যায়নি।

ঠিক কীভাবে রাহুলের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত না হলে বা পূর্ণাঙ্গ তদন্ত না হলে বলা মুশকিল। পুলিশও অস্বাভাবিক মৃত্যুর কারণ নিয়ে স্পষ্ট করে কিছু জানায়নি।

তবে ঘটনা হল, এদিন সন্ধের পর শ্যুটিং টিমের থেকে একেক রকম বর্ণনা পাওয়া যায়। কেউ দাবি করেন, শ্যুটিং শেষ হয়ে যাওয়ার পর দুর্ঘটনা ঘটেছে। কেউ বা বলেন, শ্যুটিংয়ের সময়ে ঘটনাটি ঘটেছে।

রাহুল বন্দ্যোপাধ্যায় ছিলেন বর্তমান সময়ে অত্যন্ত প্রতিভাবান শিল্পী। তাঁর মৃত্যুর খবর শুনে প্রথমে এদিন অনেকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না। কদিন আগেই দিল্লিতে কামানি অডিটোরিয়ামে নাটক মঞ্চস্থ করেছেন। কত আনন্দে হাসি মজায় কেটেছে সেই সময়। তার ছবিও সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন রাহুল। তার পর হঠাৎ করে সবশেষ।


```