Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

‘জাস্টিস ফর রাহুল,’ রাহুলের মৃত্যুর বিচার চেয়ে এবার পথে নামছে টলিউড! কী জানাল আর্টিস্ট ফোরাম?

ঘটনার পর থেকেই টালিগঞ্জে একটাই দাবি রাহুলের মৃত্যুর বিচার চাই। স্লোগান—‘জাস্টিস ফর রাহুল’। শুধু সোশ্যাল মিডিয়াতেই নয়, এবার সেই দাবিতে রাস্তায় নামতে চলেছে টলিউড। 

‘জাস্টিস ফর রাহুল,’ রাহুলের মৃত্যুর বিচার চেয়ে এবার পথে নামছে টলিউড! কী জানাল আর্টিস্ট ফোরাম?

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 3 April 2026 00:30

দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee Death) অকালমৃত্যু ঘিরে দিন যত এগোচ্ছে, ততই জোরালো হচ্ছে ন্যায়বিচারের দাবি। আউটডোর শুটিং চলাকালীন এক জনপ্রিয় অভিনেতার এমন মর্মান্তিক পরিণতি! সেই ঘটনার দায় নিয়েই সরগরম গোটা ইন্ডাস্ট্রি (Rahul Arunodoy Banerjee News)।

বৃহস্পতিবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি পোস্ট। যেখানে দেখা যায় প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদায় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর বিচার চেয়ে পথে নামতে চলেছে শিল্পীরা। শনিবার বিকেল চারটের সময় এই মিছিল কে ডেকেছে তা নিয়ে প্রশ্ন ছিল বিভিন্ন মহলের। তবে প্রশ্ন যাই থাক শিল্পীরা তাতে অংশ নিতে প্রস্তুত। ইতিমধ্যেই বহু শিল্পী পোস্টও করেছেন এই মর্মে।

যদিও বৃহস্পতিবার সন্ধ্যায় আর্টিস্ট ফোরামের তরফ থেকে স্পষ্ট করা হয়, এই মিছিল সম্পর্কে তাদেরকে কিছুই জানানো হয়নি। তবে কোনও শিল্পী যদি এতে যোগ দিতে চায় তাতে কোনও আপত্তি নেই। এর কিছুক্ষণ পরই ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত (Piyaa Sengupta) সোশ্যাল মিডিয়া একটি পোস্ট করে স্পষ্ট করে দেন, মিছিলটি ডেকেছেন তারা। শনিবার টেকনিশিয়ান স্টুডিও থেকে বিকেল চারটের সময় শুরু হবে এই মিছিল।

 

এদিকে, বৃহস্পতিবার বিকেলেই আর্টিস্ট ফোরামের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, বিচার চেয়ে পথে নামার কর্মসূচি তারা ঠিক করেননি। তবে কোনও শিল্পী যদি ব্যক্তিগতভাবে অংশ নিতে চান, তাঁর পূর্ণ অধিকার আছে। 

সূত্রের খবর, মিছিলে উপস্থিত থাকতে পারেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, শ্রীজাত, সৃজিত মুখোপাধ্যায়, স্বরূপ বিশ্বাস, পিয়া সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অরিন্দম শীল এবং রানা সরকার-সহ আরও অনেকে। সেলেবপাড়ার বড় অংশের তারকারাই এই প্রতিবাদে শামিল হবেন বলে মনে করা হচ্ছে।

এদিকে, তালসারিতে ঘটে যাওয়া এই মৃত্যুর ঘটনায় তিনদিন পর মুখ খুলেছে প্রযোজনা সংস্থা (Magic Moments Motion Pictures)। কিন্তু তাদের দেওয়া একাধিক বিবৃতি এবং ইউনিট সদস্যদের বয়ানে অসঙ্গতি থাকায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। কীভাবে মৃত্যু হল অভিনেতার, তা নিয়ে এখনও স্পষ্ট কোনও ব্যাখ্যা মেলেনি। ফলে জনমানসে ক্ষোভ ক্রমশ বাড়ছে।

পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে সরব হয়েছে আর্টিস্ট ফোরামও। ইতিমধ্যেই প্রযোজনা সংস্থাকে জবাব চেয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। একইসঙ্গে, শোনা গিয়েছে, প্রিয়াঙ্কা সরকারও আইনি পদক্ষেপ করতে পারেন।

বুধবার রঞ্জিত মল্লিক-এর বাড়িতে জরুরি বৈঠক বসে। সেখানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা সরকার-সহ একাধিক শিল্পী ও সংগঠনের সদস্যরা। সেই বৈঠকেই সম্ভবত প্রযোজনা সংস্থার বিরুদ্ধে একজোট হয়ে সরব হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

যদিও এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক আইনি পদক্ষেপ নেওয়া হয়নি, তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে স্পষ্ট—রাহুলের মৃত্যুর বিচার চেয়ে টলিউড আর চুপ করে থাকার পক্ষপাতী নয়। প্রতিবাদের মিছিলেই এখন চোখ গোটা ইন্ডাস্ট্রির। ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান আদৌ ন্যায়বিচারের পথ দেখাতে পারে কি না, সেটাই এখন দেখার।


```