Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

'জ্ঞান ছিল, রাহুলদা হাঁসফাঁস করছিল', জল থেকে তুলে আনার পর ঠিক কী হয়েছিল? জানালেন উদ্ধারকারী নুলিয়া

রাহুলের মৃত্যুতে টলিউডে নেমেছে শোকের ছায়া। কীভাবে এত অভিজ্ঞ শুটিং টিমের সামনেই এমন দুর্ঘটনা ঘটল, সে নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তবে নুলিয়ার এই বয়ান নতুন করে বহু প্রশ্ন তুলে দিয়েছে, ঠিক কীভাবে ঘটল অভিনেতার শেষ মুহূর্তের সেই ভয়াবহ ঘটনা?

'জ্ঞান ছিল, রাহুলদা হাঁসফাঁস করছিল', জল থেকে তুলে আনার পর ঠিক কী হয়েছিল? জানালেন উদ্ধারকারী নুলিয়া

রাহুল বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 30 March 2026 15:36

দ্য ওয়াল ব্যুরো: টলিউড শোকস্তব্ধ! জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না তাঁর অসংখ্য অনুরাগী ও সহকর্মীরা। তালসারির (Talsari) মোহনায় ঠিক কী ঘটেছিল, কীভাবে এত লোকের সামনে জলেই তলিয়ে গেলেন অভিনেতা, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই এখন নানা বয়ান সামনে আসছে (Rahul Banerjee Death)। আরও অবাক করা বিষয়, অনেক তথ্যই একে অন্যের সঙ্গে মিলছে না।

দুর্ঘটনার সময় শুটিং চলছিল। নিরাপত্তার জন্য শুটিং টিমের পক্ষ থেকে এক নুলিয়াকে রাখা হয়েছিল, তাঁর নাম ভগীরথ জানা। এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দুপুর ১২টা থেকেই তিনি শুটিং স্পটে ছিলেন। কারণ, সমুদ্রে শুটিং হওয়ায় তাঁর উপস্থিতি প্রয়োজন ছিল। তাঁর দাবি, নায়ক-নায়িকা যখন সমুদ্রের দিকে এগোচ্ছিলেন, তখন পিছন থেকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু তখন ছিল বিকেলের সময়, জোরে হাওয়া দিচ্ছিল, আবহাওয়া খারাপ হতে শুরু করেছিল এবং জোয়ারের জল দ্রুত বাড়ছিল। সেই কারণে তাঁদের সতর্কবাণী নাকি রাহুলদের কানে পৌঁছয়নি।

নুলিয়া জানান, “ওঁরা যখন গভীর জলে হাবুডুবু খাচ্ছিলেন, আমি দৌড়ে গিয়ে জলে ঝাঁপ দিই। প্রথমে অভিনেত্রীকে (শ্বেতা) উদ্ধার করি। তাঁকে একটি স্থানীয় বোটের মাধ্যমে দড়ি দিয়ে তুলে দেওয়া হয়। এরপর রাহুলদাকে তুলি। তাঁকে কাঁধে করে ডাঙায় এনে গাড়িতে তুলে দেওয়া হয়।”

ডাঙায় আনার সময় রাহুলের অবস্থা কেমন ছিল?

ভগীরথ জানিয়েছেন, রাহুল সাঁতার জানতেন না, তাই অনেকটা জল ঢুকে গিয়েছিল। তবে তখনও তাঁর জ্ঞান ছিল। শ্বাসকষ্ট হচ্ছিল, হাঁসফাঁস করছিলেন। পেটে চাপ দেওয়া হলে মুখ দিয়ে কিছু জল বেরোয়, বমিও হয়। এরপর তাঁকে দ্রুত গাড়িতে তোলা হয়।

নুলিয়া আরও বলেন, “আমি ছোটবেলা থেকে এই কাজ করছি। জল কতটা গভীর, সেটা ওঁরা বোঝেননি। তাই এতটা ভেতরে চলে গিয়েছিলেন। আমার জায়গায় দশজন নুলিয়া থাকলেও একই ফল হত। রাহুলদা যে জায়গায় পড়েছিলেন, সেখানে জলের টান অত্যন্ত বেশি।”

রাহুলের মৃত্যুতে টলিউডে নেমেছে শোকের ছায়া। কীভাবে এত অভিজ্ঞ শুটিং টিমের সামনেই এমন দুর্ঘটনা ঘটল, সে নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তবে নুলিয়ার এই বয়ান নতুন করে বহু প্রশ্ন তুলে দিয়েছে, ঠিক কীভাবে ঘটল অভিনেতার শেষ মুহূর্তের সেই ভয়াবহ ঘটনা? টলিউড ও ভক্তরা এখন সেই উত্তরই খুঁজছেন।


```