Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

‘আবির’হীন প্রচারপর্ব! সাংবাদিক বৈঠকে অনীক বললেন ‘শিবুর এত ভয় কীসের?’

গুঞ্জন ছিল আগেই, তবে বিষয়টি যে একেবারে সাংবাদিক বৈঠকে ফেটে পড়বে, তা ভাবেননি অনেকেই। এবারের পুজোয় আবির চট্টোপাধ্যায়ের ঝুলিতে থাকছে এক নয়, দুই-দুইটি ছবি—শিবপ্রসাদ-নন্দিতা পরিচালিত রক্তবীজ-২ এবং অনীক দত্তের যত কাণ্ড কলকাতাতেই।

‘আবির’হীন প্রচারপর্ব! সাংবাদিক বৈঠকে অনীক বললেন ‘শিবুর এত ভয় কীসের?’

আবির-অনীক-শিবপ্রসাদ

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 1 September 2025 17:32

দ্য ওয়াল ব্যুরো: গুঞ্জন ছিল আগেই, তবে বিষয়টি যে একেবারে সাংবাদিক বৈঠকে ফেটে পড়বে, তা ভাবেননি অনেকেই। এবারের পুজোয় আবির চট্টোপাধ্যায়ের ঝুলিতে থাকছে এক নয়, দুই-দুইটি ছবি—শিবপ্রসাদ-নন্দিতা পরিচালিত রক্তবীজ-২ এবং অনীক দত্তের যত কাণ্ড কলকাতাতেই।



রক্তবীজ-২ যে মুক্তি পাবে পুজোয়, সেই ঘোষণা হয়েছিল বহু আগেই। কিন্তু আচমকাই ১১ জুলাই জানা গেল, এবারে পুজোয় আসছে যত কাণ্ড কলকাতাতেইও। ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল গত বছর। কিন্তু তখন আবির অভিনীত উইন্ডোজ প্রযোজিত বহুরূপী মুক্তি পাওয়ায় অনীকের ছবিটি থেমে যায়। এ বছর আর পিছিয়ে যাওয়ার প্রশ্নই নেই, জানালেন ছবির প্রযোজক ফিরদৌসুল হাসান। তবে ইন্ডাস্ট্রির ফিসফাস বলছে, উইন্ডোজের সঙ্গে নাকি তিন বছরের একচেটিয়া চুক্তিতে আবির, যাতে বলা ছিল পুজোয় কেবল উইন্ডোজ প্রযোজিত ছবি মুক্তি পাবে। সেক্ষেত্রে এবার তো চুক্তিভঙ্গই হলো!

প্রযোজক হাসান জানান, ‘‘গত বছর উইন্ডোজ থেকে অনুরোধ আসায় ছবিটি পিছিয়ে দিই। কিন্তু এবার কিছু বলা হয়নি। এর আগেও পুজোয় আবিরের দু’টি ছবি একসঙ্গে মুক্তি পেয়েছে। তাই এবারও সমস্যা হওয়ার কথা নয়।’’ তবে চর্চা জোরালো যে, প্রচারে নাকি অংশ নেবেন না আবির! হাসান অবশ্য দাবি করলেন, ‘‘মুক্তির আগে আলোচনার মাধ্যমেই সব ঠিক হয়। এখানে তাই হয়েছে। আবির প্রচারে অংশ নেবে না, এমন কোনও খবর আমার কাছে নেই।’’

কিন্তু বাস্তব অন্য কথা বলছে। টিজার লঞ্চ থেকে মিউজিক—কোথাও দেখা যায়নি আবিরকে। অথচ রক্তবীজ-২–এর প্রচারে নিয়মিত হাজির তিনি। এই অবস্থায় আজ, ১লা সেপ্টেম্বর, সাংবাদিক বৈঠক ডাকেন প্রযোজক ফিরদৌসুল হাসান ও পরিচালক অনীক দত্ত। প্রযোজকের বক্তব্য, ‘‘শুধু ট্রেলর লঞ্চ ও প্রিমিয়ারে ওকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ও রাজি হয়নি। আমার নিজেকে প্রতারিত মনে হচ্ছে।’’ তাঁকে প্রশ্ন করা হলে তিনি কি শিবপ্রসাদ-নন্দিতার সঙ্গে কথা বলেছেন, হাসানের জবাব, ‘‘আমি কেন ওঁদের সঙ্গে কথা বলব? আমি তো আবিরের সঙ্গে কথা বলেছি।’’

অনীক দত্তও ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘শিবুর এত ভয় কীসের? রক্তবীজ আর আমার ছবির মুড একেবারেই আলাদা। তাহলে আবিরকে প্রচারে আটকানোর কারণটা কী?’’

প্রযোজকের কাছে প্রশ্ন যায়, চুক্তির ভিত্তিতে কি আবিরকে প্রচারে থাকতে হতো? হাসান স্পষ্ট করেন, ‘‘না, চুক্তি ছিল না। তবে আমার ধারণা ছিল, ছবির অভিনেতা স্বাভাবিক নিয়মেই প্রচারে থাকবেন। এই ভরসা আমার ভুল ছিল। আবিরের এই ঘটনার থেকে আমি অনেক শিক্ষা পেলাম।’’ এদিকে শিবপ্রসাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তাঁর বক্তব্য মিললেই প্রতিবেদনে তা সংযোজন করা হবে।
 


```