এই অবস্থায় বিশেষ করে প্রিয়াঙ্কার তরফে মিডিয়ার বন্ধু ও সহকর্মীদের কাছে অনুরোধ জানানো হয়েছে, যেন তারা পরিবারের সীমারেখাকে সম্মান করেন, অযথা হস্তক্ষেপ না করেন এবং শান্তিপূর্ণভাবে শোক প্রকাশ করার সুযোগ দেন।

শেষ আপডেট: 29 March 2026 23:46
দ্য ওয়াল ব্যুরো: এ যেন এক সহজ সম্পর্ক। তবে সে পথ হয়ে গেল কঠিন। আজ সে পথে একলা প্রিয়াঙ্কা। না ফেরার দেশে রাহুল। সবটাই অবিশ্বাস্য। চোখের কোলে জল। ক্যামেরা থেকে মুখ ফিরিয়ে রাত ১১.২০ মিনিটে রাহুলের বাড়িতে হাজির প্রিয়াঙ্কা (Priyanka Sarkar)। যে ঠিকানা তাঁর কাছে নতুন নয়। বন্ধুত্ব থেকে প্রেম, তারপর বিয়ে। আর পরবর্তীতে দূরত্ব (Rahul Priyanka divorce)। তবুও নেভেনি সম্পর্কের আলো (Rahul Priyanka juti)। সহজের হাত ধরে আবারও সহজ হচ্ছিল সমীকরণ। তাঁদের সম্পর্ক যেন একেবারে সিনেমার গল্পের মতোই মানুষের মনে গেঁথে যায়।
''আমাদের জন্য গভীর শোক ও কঠিন সময় এটা'', রাহুলের মৃত্যুর পর এমনটাই জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রাক্তন স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। সকলের কাছে কিছুটা ব্যক্তিগত পরিসর বজায় রাখার আবেদন জানিয়েছেন তিনি (Priyanka Sarkar reaction on Rahul Arunoday death)।
প্রিয়াঙ্কা আরও লিখেছেন, ''এই মুহূর্তে এক শিশু, এক মা এবং প্রিয়জনরা এক কঠিন লড়াইয়ের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে।'' একসঙ্গে এই অপূরণীয় ক্ষতি সামাল দেওয়ার চেষ্টা করছেন তাঁরা।
এই অবস্থায় বিশেষ করে মিডিয়ার বন্ধু ও সহকর্মীদের কাছে অনুরোধ জানানো হয়েছে, যেন তারা পরিবারের সীমারেখাকে সম্মান করেন, অযথা হস্তক্ষেপ না করেন এবং শান্তিপূর্ণভাবে শোক প্রকাশ করার সুযোগ দেন।
বার্তার শেষে পরিবারের তরফে প্রিয়াঙ্কা অনুরোধ করেছেন, এই কঠিন সময়ে সকলের সহানুভূতি ও সমর্থন তাঁদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অভিনয়ের সূত্রেই একে অপরের কাছাকাছি আসেন রাহুল ও প্রিয়াঙ্কা। কাজের জায়গায় পরিচয়, ধীরে ধীরে গড়ায় বন্ধুত্বে, আর সেই বন্ধুত্বই খুব স্বাভাবিকভাবেই পরিণত হয় প্রেমে। একসঙ্গে সময় কাটানো, শুটিংয়ের ফাঁকে গল্প—সব মিলিয়ে তাঁদের সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে। খুব অল্প সময়ের মধ্যেই তাঁরা বুঝে ফেলেন, একে অপরকে ছাড়া থাকা কঠিন।
এরপর সম্পর্ককে পরিণতি দিতে বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। ২০১০ সালে ঘর বাঁধেন এই তারকা জুটি। বিয়ের পর তাঁদের জীবনে আসে নতুন অধ্যায়, পুত্রসন্তান সহজ। সংসার, কাজ এবং সন্তান সব মিলিয়ে বেশ ভালই কাটছিল সময়। কিন্তু আচমকাই ছন্দপতন। থমকে গেল সময়।