Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

'পরিচালকের কলার ধরে গালাগাল দিয়েছি', ১৩ বছর পর 'বরফি'র ঝিলমিল চরিত্র মনে পড়ছে প্রিয়াঙ্কার

প্রিয়াঙ্কা চোপড়া বরফি সিনেমায় ঝিলমিল চরিত্রে অভিনয়ের ১৩ বছর পূর্তি উপলক্ষে শেয়ার করলেন শ্যুটিং স্মৃতি ও বাবার সঙ্গে শেষ সেট-দেখা মুহূর্তের কথা।

 

'পরিচালকের কলার ধরে গালাগাল দিয়েছি', ১৩ বছর পর 'বরফি'র ঝিলমিল চরিত্র মনে পড়ছে প্রিয়াঙ্কার

প্রিয়াঙ্কা চোপড়া

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 10 August 2025 15:09

দ্য ওয়াল ব্যুরো: ২০১২ সালের ৯ অগস্ট মুক্তিপ্রাপ্ত ‘বরফি’ সিনেমাটি নিয়ে শনিবার প্রিয়াঙ্কা চোপড়া একটি হৃদয়স্পর্শী পোস্ট শেয়ার করেন। এই পোস্টে তিনি নিজের অভিজ্ঞতা তুলে ধরেন সহঅভিনেতা রণবীর কাপুরের সঙ্গে কাজ করার স্মৃতিচারণ করে। এই ছবিতে তিনি প্রথমবার পরিচালক অনুরাগ বসুর সঙ্গে কাজ করার সুযোগ পান।

‘বরফি’র কয়েকটি বিশেষ মুহূর্ত নিয়ে তৈরি একটি কোলাজ পোস্ট করে প্রিয়াঙ্কা লেখেন, “২০০৯ সালের জানুয়ারিতে নিউইয়র্কে ‘আনজানা আনজানি’ ছবির শ্যুটিং চলাকালীন রণবীর আমাকে ‘বরফি’ ছবির কথা প্রথম জানায়। অনুরাগ বসু আমার খুব প্রিয় একজন পরিচালক ছিলেন, তাই তিনি যখন আমাকে ‘বরফি’ ছবির জন্য অফার দেন, আমি সেটা নাকচ করতে পারিনি।”

তিনি আরও বলেন, “মুম্বইয়ে আমার বাড়িতে আমাদের এক সাক্ষাৎ হয়। সেদিন আমি একটি ইভেন্ট থেকে ফিরছিলাম, আর সেই পোশাকে আমাকে দেখে পরিচালক বললেন, তিনি আমাকে ঝিলমিল চরিত্রে কল্পনা করতে পারছেন না। আমি সেটা বুঝতে পেরে পাঁচ দিনের ওয়ার্কশপ করার জন্য রাজি হই।”

ঝিলমিল চরিত্র গড়ে তোলার প্রসঙ্গে প্রিয়াঙ্কা জানান, “গবেষণা করা, বই পড়া, অটিজম স্পেকট্রামের শিশুদের সঙ্গে সময় কাটানো, নিয়মিত ব্যায়াম করা, সব কিছু করেছিলাম। এমনকি পরিচালকের নির্দেশে তার কলার ধরে গালাগাল দেওয়ারও প্রশিক্ষণ পেয়েছিলাম। অনেক সময় কাটিয়ে অবশেষে ঝিলমিল চরিত্রটি সৃষ্ট হয়।”

বাবার স্মৃতিচারণ করে তিনি লিখেছেন, ‘বরফি’র বেশিরভাগ দৃশ্য ছিল ইমপ্রোভাইজড। পরিচালক আমাদের শুধু নির্দেশনা দিতেন, আর আমরা সেই অনুযায়ী নিজের মত করে চরিত্র ফুটিয়ে তুলতাম। সবচেয়ে বড় কথা, এই ছবিই ছিল সেই মুহূর্ত যেখানে আমার বাবা শেষবারের মতো সেটে এসে আমাকে দেখা করেছিলেন।”

‘বরফি’র প্রতি ভালবাসা প্রকাশ করে প্রিয়াঙ্কা বলেন, “এই ছবি আমার সবচেয়ে প্রিয় ছবিগুলোর একটি। রবি বর্মনের চমৎকার সিনেমাটোগ্রাফি, অনুরাগ বসুর দারুণ পরিচালনা, ইলিয়ানা ডি ক্রুজের মনোমুগ্ধকর চরিত্র, আর রণবীরের মতো একজন তারকার উপস্থিতি—সব মিলিয়ে এটি ছিল স্বপ্নের মতো একটি সিনেমা। আমরা প্রায় দুই বছর ধরে এর শ্যুটিং করেছি, ভাবতাম না এত বড় ভালবাসা পাবো।”

উল্লেখ্য, ‘বরফি’ ছবি ৮৫তম একাডেমি পুরস্কারে সেরা বিদেশি ভাষার ছবির মনোনয়ন পেয়েছিল। এছাড়াও, ৫৮তম ফিল্মফেয়ার পুরস্কারসহ দেশজুড়ে নানা সম্মানে ভূষিত হয়েছিল এই ছবি।


```