Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

সামান্থার বিয়ের খবরের মাঝেই নাগা-শোভিতার ঘরে নতুন অতিথি? ইঙ্গিত অভিনেতার 'বিশেষ' পোস্টে

সামান্থা রুথ প্রভুর দ্বিতীয় বিয়ের খবরের মধ্যেই নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার সংসারে নতুন অতিথি আসার জল্পনা তুঙ্গে।

সামান্থার বিয়ের খবরের মাঝেই নাগা-শোভিতার ঘরে নতুন অতিথি? ইঙ্গিত অভিনেতার 'বিশেষ' পোস্টে

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 17 December 2025 17:41

দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ সালে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন দক্ষিণী বিনোদুনিয়ার জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য (Naga Chaitanya)। শোভিতা ধুলিপালার (Sobhita Dhulipala) সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পর থেকেই তাঁদের পরিবারে নতুন অতিথি আসা নিয়ে বারবার জল্পনা ছড়িয়েছে। কখনও সেই আলোচনা জোরদার হয়েছে, কখনও আবার থেমে গিয়েছে। এই বিষয়ে প্রকাশ্যে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি নাগা বা শোভিতাকে।

তবে সম্প্রতি সেই গুঞ্জন আবার নতুন করে মাথাচাড়া দিয়েছে। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে জোর আলোচনা, নাগা ও শোভিতার সংসারে কি তবে খুব শিগগিরই দুই থেকে তিন হতে চলেছে? এই আবহেই এক সাক্ষাৎকারে নাগার্জুনাকে সরাসরি প্রশ্ন করা হয়, তিনি কি খুব তাড়াতাড়ি ঠাকুরদা হতে চলেছেন?

প্রশ্ন শুনে একগাল হেসে অভিনেতা জবাব দেন, “সময়মতো ঠিক জানাব।” স্পষ্ট করে কিছু না বললেও এই জল্পনা তিনি অস্বীকারও করেননি। আর সেই হাসি ও মন্তব্য থেকেই অনেকের ধারণা, নাগা–শোভিতার ঘরে নতুন অতিথি আসার সম্ভাবনা সত্যিই রয়েছে। এরপরই নেটমাধ্যমে তাঁদের উদ্দেশে শুভেচ্ছার বন্যা বইতে শুরু করে।

এর মধ্যেই উল্লেখযোগ্য আরেকটি ঘটনা। কয়েক সপ্তাহ আগেই নাগা চৈতন্যর প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রভু দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন। পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে আড়ম্বরহীনভাবে বিয়ে সেরেছেন তিনি। সামান্থার এই সুখবর সামনে আসার পরই ফের জল্পনা শুরু হয়েছে, এবার হয়তো নাগাও নিজের জীবনের আরও এক আনন্দের খবর ভাগ করে নিতে চলেছেন।

প্রসঙ্গত, ২০১০ সালে একটি ছবির শুটিং ফ্লোরে কাজ করতে গিয়েই নাগা চৈতন্য ও সামান্থার পরিচয়। সেই সম্পর্ক পরিণতি পায় ২০১৭ সালে, যখন তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে সেই বিয়ে বেশিদিন স্থায়ী হয়নি। ২০২১ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর ২০২২ সালে প্রকাশ্যে আসে শোভিতা ধুলিপালার সঙ্গে নাগার সম্পর্কের কথা। অবশেষে ২০২৪ সালে গাঁটছড়া বাঁধেন নাগা ও শোভিতা। এখন তাঁদের জীবন ঘিরেই ফের নতুন সুখবরের অপেক্ষায় অনুরাগীরা।


```