Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

সাদা ফুলে ঢাকা কফিনে বাবার নিথর দেহ, প্রশান্ত তামাংয়ের চার বছরের শিশু কন্যা চিৎকার করে বলে উঠল...

সাদা ফুলে ঢাকা কফিন জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন প্রশান্তের মা। একরত্তি আরিয়া পুরো পরিস্থিতি বুঝে উঠতে পারেনি। শুধু বাবার দেহের সামনে দাঁড়িয়ে অবাক নয়নে তাকিয়ে ছিল। মেয়ের এই দৃশ্য দেখে আবেগে ভেঙে পড়েন উপস্থিত সকলে।

সাদা ফুলে ঢাকা কফিনে বাবার নিথর দেহ, প্রশান্ত তামাংয়ের চার বছরের শিশু কন্যা চিৎকার করে বলে উঠল...

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 12 January 2026 19:16

দ্য ওয়াল ব্যুরো: আচমকাই এলো খবর, তিনি আর নেই। নিভে গেল এক পরিচিত কণ্ঠ, এক পরিচিত মুখ। গায়ক-অভিনেতা প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ এখনও বিশ্বাস করতে পারছেন না তাঁর পরিবার, সহকর্মী ও অনুরাগীরা। সোমবার বাগডোগরা বিমানবন্দরে যখন তাঁর নিথর দেহ পৌঁছয়, তখন হৃদয়বিদারক এক দৃশ্যের সাক্ষী হন সেখানে উপস্থিত সকলে। বাবার কফিনের সামনে দাঁড়িয়ে ছোট্ট কন্যা আরিয়া, একবার স্পর্শ করে বলে ওঠে, ‘আই লাভ ইউ ড্যাডি’। সেই আবেগঘন মুহূর্তের ভিডিয়ো বর্তমানে নেটনাগরিকদের চোখের জলে ভাসাচ্ছে। 

সাদা ফুলে ঢাকা কফিন জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন প্রশান্তের মা। একরত্তি আরিয়া পুরো পরিস্থিতি বুঝে উঠতে পারেনি। শুধু বাবার দেহের সামনে দাঁড়িয়ে অবাক নয়নে তাকিয়ে ছিল। মেয়ের এই দৃশ্য দেখে আবেগে ভেঙে পড়েন উপস্থিত সকলে। পরিস্থিতি সামাল দিতে সাংসদ রাজু বিস্ত আরিয়াকে কোলে তুলে নিয়ে সেখান থেকে সরিয়ে নিয়ে যান।

কন্যার সঙ্গে কাটানো মুহূর্তগুলি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিতেন প্রশান্ত। কিছু দিন আগেই আরিয়ার সঙ্গে একটি সেলফি ভিডিয়ো পোস্ট করেছিলেন তিনি। কাজের ব্যস্ততার মাঝেও মেয়ের সঙ্গে কাটানো মুহূর্তগুলো আগলে রাখতেন তিনি। সেখানে আধো আধো কণ্ঠে আরিয়াকে গাইতে শোনা গিয়েছিল—‘তু মেরি জান, তু মেরা দিল’। সেই ভিডিয়ো তখন যেমন মন ছুঁয়েছিল, আজ তা আরও বেশি করে বুক ভারী করে দিচ্ছে।

শেষযাত্রার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ হয়ে পড়েন অনুরাগীরা। দার্জিলিংয়ে সম্পন্ন হয় প্রশান্ত তামাংয়ের শেষকৃত্য। সেখানে কথা বলার মতো অবস্থায় ছিলেন না তাঁর স্ত্রী। মৃতদেহের পাশে নীরবে দাঁড়িয়ে ছিলেন গায়কের বোনেরাও। কোনও আর্তনাদ নেই, শুধু স্তব্ধতা—যেখানে সব কথা বলা হয়ে গিয়েছে চোখের জলে।

প্রশান্ত তামাং হয়তো চলে গিয়েছেন, কিন্তু থেকে গেলেন এক মেয়ের স্মৃতিতে, এক পরিবারের শূন্যতায়, আর অসংখ্য হৃদয়ের ভালোবাসায়। কিছু বিদায় চিরদিনের হয়—এই বিদায় ঠিক তেমনই।


```