Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বিয়ে করছেন ‘বাহুবলী’ প্রভাস? পরিবার জানাল, 'আমরা প্রস্তুত, খুব শিগগিরিই এবার...'

দক্ষিণী সিনেমার সুপারস্টার প্রভাসের বিয়ে নিয়ে বাড়ছে জল্পনা। তার পরিবারের পক্ষ থেকে এল বড় ইঙ্গিত। 

 

বিয়ে করছেন ‘বাহুবলী’ প্রভাস? পরিবার জানাল, 'আমরা প্রস্তুত, খুব শিগগিরিই এবার...'

প্রভাস

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 12 August 2025 12:23

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণী সিনেমা জগতে প্রভাসের বিয়ে নিয়ে এবার নতুন করে গুঞ্জন ছড়াচ্ছে। ‘বাহুবলী’ অভিনেতার সাত পাকে বাঁধা পড়ার খবরে উত্তাল চলছে ফ্যান মহল। চলতি বছরের জানুয়ারিতেই দক্ষিণী সিনেমা বিশ্লেষক মনোবালা বিজয়বালনের এক পোস্ট থেকে শুরু হয় এই জল্পনা। এবার প্রভাসের পরিবারের তরফ থেকেও পাওয়া গেছে বড় ধরনের ইঙ্গিত।

প্রায় দুই বছর ধরে বিয়ের গুঞ্জন উঠলেও সে ব্যাপারে কখনও অফিসিয়াল কিছু জানাননি প্রভাস। তবে এবার মনে হচ্ছে, তিনি মনের মানুষকে নিয়ে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। কারণ প্রভাসের কাকিমা শ্যামলাদেবী, যিনি পরিবারের মুখপাত্র হিসেবে পরিচিত, সম্প্রতি সংবাদমাধ্যমকে বলেছেন, “শিবের আশীর্বাদ পেলে প্রভাস বিয়ে করবে। আমরা সবাই প্রস্তুত, আশা করি শিগগিরই সেই শুভ সংবাদ সবাই শুনতে পাবেন।”

অনেকদিন ধরে প্রভাসের প্রেমের নাম হিসেবে আসছে দক্ষিণী অভিনেত্রী অনুষ্কা শেট্টির নাম। যদিও এই সম্পর্ক নিয়ে তারা কখনও প্রকাশ্যে কিছু বলেননি। তবে গুঞ্জন তীব্র হয়ে উঠেছে, আর সম্ভবত এই বছরই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। তবে প্রশ্ন থেকেই গেছে—এবার কি সত্যিই নিশ্চিত?

গত বছর ‘আদিপুরুষ’ ছবির প্রচারের সময় প্রভাস নিজেই জানিয়েছিলেন, “বিয়ে নিয়ে প্রশ্ন শুনে মজা পাই, এটা প্রমাণ করে আমার অনুরাগীরা আমাকে ভালোবাসেন। বিয়ে করব শীঘ্রই, কিন্তু এখন সময় নয়, ঠিক সময়ে ঘোষণা করব।” সেই ছবিতে রামের চরিত্রে বিতর্কেও জড়িয়ে পড়েছিলেন প্রভাস। এছাড়া একটি সময় শোনা গিয়েছিল, প্রভাস মন দিয়েছিলেন অভিনেত্রী কৃতী শ্যাননের প্রতি, যদিও তা দ্রুত ঝড়ের মতো নেমে যায়। এবার সব গুঞ্জনের মাঝে প্রভাস সত্যিই কি পরিবার গড়ে নিচ্ছেন, সেটাই এখন বড় প্রশ্ন।


```