Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

আজকালের সিনেমার সঙ্গে ‘গদর ২’র তুলনা চলে না, ওটাই ভারতের একমাত্র অর্গানিক ব্লকবাস্টার: আমিশা

সানি দেওল-আমিশার ‘গদর ২’ দুই বছর পেরিয়ে একমাত্র অর্গানিক ব্লকবাস্টার হিসেবে রয়ে গেছে। আমিশা জানান, আজকের সিনেমার সঙ্গে তুলনা চলে না।

 

আজকালের সিনেমার সঙ্গে ‘গদর ২’র তুলনা চলে না, ওটাই ভারতের একমাত্র অর্গানিক ব্লকবাস্টার: আমিশা

'গদর ২'

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 12 August 2025 11:40

দ্য ওয়াল ব্যুরো: সানি দেওল ও আমিশা প্যাটেল অভিনীত 'গদর' ছবি ২০০১ সালে মুক্তির পর সাড়া জাগিয়েছিল। সেই সময়ের অন্যতম বড় সাফল্য হিসেবে এই ছবি দর্শকদের হৃদয়ে চিরস্থায়ী স্থান করে নেয়। তারা সিং ও সাকিনার প্রেমকাহিনি এখনও হাজারো ভক্তের মনে রয়ে গেছে।

বছর গড়িয়ে ২২, ২০২৩ সালে আসা 'গদর ২'ও বক্স অফিসে তুঙ্গে ব্যবসা করেছে এবং সানি দেওলের জন্য নতুন মাত্রা সৃষ্টি করেছে। চলতি বছরে 'গদর ২' মুক্তির দুই বছর পূর্ণ হওয়ার পালা। এই উপলক্ষে অভিনেত্রী আমিশা প্যাটেল একটি আবেগঘন ভিডিও শেয়ার করে টুইট করেছেন, “আজ আমরা ভারতের সবচেয়ে বড় এবং একমাত্র অরগ্যানিক ব্লকবাস্টার ‘গদর ২’-এর দুই বছর উদযাপন করছি। যারা এই সাফল্যের অংশ ছিলেন, তাদের সকলকে ধন্যবাদ।”

এর আগে আমিশা কিছুদিন আগে পাপারাজিদের সামনে আসেন এবং আধুনিক সিনেমা সম্পর্কে সরাসরি মন্তব্য করেন। তিনি জানান, “পুরনো দিনের কাল্ট ফিল্মের সঙ্গে আজকের সিনেমার তুলনা করা ঠিক হবে না। আগের দিনগুলোতে অর্গানিক হিট চলতো, যেখানে রাজ-সিমরন, রোহিত-সোনিয়া, তারা-সাকিনা মতো চরিত্র দর্শকদের মনে গেঁথে যেত। আজকাল সোশ্যাল মিডিয়া ও পিআর-এর হাইপ দ্রুত ফুরিয়ে যায়।”

গদর ২-এর দ্বিতীয় বর্ষপূর্তিতে সানি দেওলও একটি আবেগঘন ভিডিও কোলাজ শেয়ার করেছেন। তিনি লিখেছেন, “দু'বছর পেরিয়ে গেল, কিন্তু তোমাদের ভালোবাসা এখনো আমার হৃদয়ে একই তেজে জ্বলছে। তোমাদের প্রতিটি চোখের জল, প্রতিটি 'ওয়াও', প্রতিটি ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ আমার আত্মার গভীরে গেঁথে আছে। তারা সিং শুধু চরিত্র নয়, সে এক অনুভূতি। গদর ২-কে আপনাদের হৃদয়ের অংশ করে নেওয়ার জন্য ধন্যবাদ।”


```