Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Supreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?

উন্মুক্ত বেবি বাম্প, হাতে দুধের বোতল! পুনম পাণ্ডে কি মা হচ্ছেন?

বেবি বাম্প, হাতে দুধের বোতল ও শিশুর ছবি শেয়ার করে আবার চর্চায় পুনম পাণ্ডে।

উন্মুক্ত বেবি বাম্প, হাতে দুধের বোতল! পুনম পাণ্ডে কি মা হচ্ছেন?

পুনম পাণ্ডে

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 31 March 2026 21:54

দ্য ওয়াল ব্যুরো: হাতে দুধের বোতল, উন্মুক্ত স্ফীতোদর আর শিশুর ছবি—এই তিনের সমন্বয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন পোস্ট শেয়ার করে ফের চর্চার কেন্দ্রে উঠে এলেন মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে (Poonam Pandey)। পোস্টে সরাসরি কিছু না বললেও, অন্তঃসত্ত্বা হওয়ার ইঙ্গিত স্পষ্ট বলেই মনে করছেন অনেকেই। বেবি বাম্পের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। তবে এটি সত্যিই নতুন জীবনের ইঙ্গিত, নাকি পয়লা এপ্রিলের আগে আরেকটি প্র্যাঙ্ক—তা নিয়েই জল্পনা তুঙ্গে।

নেটিজেনদের প্রতিক্রিয়াও মিশ্র। কেউ মনে করছেন, এপ্রিল ফুলের আগেই চমক দিতে চাইছেন পুনম। আবার অনেকে তাঁকে শুভেচ্ছা জানিয়ে নতুন জীবনের জন্য অভিনন্দনও জানিয়েছেন। কারও সঙ্গে সম্পর্কে আছেন কি না, কিংবা সন্তানের বাবা কে, এই প্রশ্নগুলোর কোনও উত্তর দেননি পুনম। বরং রহস্য আরও ঘনীভূত করে রেখেছেন তিনি। ফলে, এটি নিছক মজার পোস্ট নাকি এর আড়ালে অন্য কোনও গল্প লুকিয়ে রয়েছে, তা নিয়ে আলোচনা থামছে না।

এই প্রথম নয়, এর আগেও একাধিক বিতর্কে জড়িয়েছেন পুনম পাণ্ডে। ২০২৪ সালে আচমকাই তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রীর টিমের তরফে জানানো হয়, জরায়ু ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গিয়েছেন। খবরটি দ্রুত ভাইরাল হয়ে নেটপাড়ায় তোলপাড় ফেলে দেয়। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই সামনে আসেন ‘জীবন্ত’ পুনম। তিনি জানান, এটি ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়ানোর একটি প্রচার অভিযান ছিল। এই ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে।

এরও অনেক আগে, ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের আগে একটি ভিডিও পোস্ট করে পুনম ঘোষণা করেছিলেন, ভারত জিতলে তিনি নগ্ন হবেন। এই মন্তব্য তাঁকে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। তবে তাঁর এই মন্তব্যকে সমর্থন করেনি বিসিসিআই, এবং বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল।

poonam Pandey

কয়েক বছর আগে পুনম পাণ্ডেকে ঘিরে আরেকটি বড় বিতর্ক তৈরি হয়, যখন তাঁর একটি ব্যক্তিগত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যায়। স্নানঘরের একটি ব্যক্তিগত মুহূর্ত মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে। ভিডিওটি ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হলেও ততক্ষণে তা ছড়িয়ে পড়ে। পুনম দাবি করেছিলেন, ব্যক্তিগত বিরোধের জেরে তাঁর প্রাক্তন প্রেমিকই ভিডিওটি প্রকাশ করেছিলেন।

২০২০ সালে করোনা লকডাউনের সময় নিয়ম ভঙ্গ করেও বিতর্কে জড়ান তিনি। লকডাউন চলাকালীন স্বামী স্যাম বম্বের সঙ্গে রাস্তায় বের হওয়ায় মুম্বই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষের মুখে পড়েন পুনম।

একই বছর সেপ্টেম্বর মাসে স্যাম বম্বের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন পুনম পাণ্ডে। কিন্তু বিয়ের পরপরই দাম্পত্য কলহ চরমে ওঠে। স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতন, হুমকি ও শ্লীলতাহানির অভিযোগ আনেন তিনি। স্যাম বম্বে গ্রেপ্তার হলেও পরে জামিনে মুক্তি পান। একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, স্বামীর সঙ্গে হাতাহাতির ঘটনায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল পুনমকে।


```