Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘চুপ থাকা মানে প্রশ্রয়’, কাদের নাম প্রকাশের হুমকি দিলেন অপরাজিতা?মিছিলে না যাওয়ায় নন্দীগ্রামে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, শুভেন্দুকে শো-কজের দাবিIPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?

তপন সিনহার চরিত্রে অরিন্দম শীল, কীভাবে নিচ্ছেন প্রস্তুতি? দ্য ওয়ালকে জানালেন সবটা

এই ছবিতে নামভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। অন্যদিকে, তরুণী মহুয়ার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী দিব্যানি মণ্ডলকে। ইতিমধ্যেই এই কাস্টিং নিয়ে তৈরি হয়েছে দর্শক মনে আলাদা আগ্রহ। সেই সেই তালিকায় যুক্ত হয়েছে বড় চমক।

তপন সিনহার চরিত্রে অরিন্দম শীল, কীভাবে নিচ্ছেন প্রস্তুতি? দ্য ওয়ালকে জানালেন সবটা

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 31 March 2026 19:59

শুভঙ্কর চক্রবর্তী

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ‘গুনগুন করে মহুয়া’ ছবির শুটিং। টলিউডে আবারও ফিরছে এক আত্মজীবনী নির্ভর গল্প। প্রয়াত অভিনেত্রী মহুয়া রায়চৌধুরী-র জীবনকে কেন্দ্র করে তৈরি হতে চলা এই বায়োপিক ‘গুনগুন করে মহুয়া’ (Gungun Kore Mahua) ইতিমধ্যেই কৌতূহল বাড়িয়েছে দর্শকমহলে। প্রযোজক রানা সরকার-এর এই ছবিতে উঠে আসতে চলেছে মহুয়ার উত্থান, সাফল্য, ব্যক্তিগত টানাপোড়েন এবং তাঁর রহস্যময় মৃত্যুর নানা দিক।

এই ছবিতে নামভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। অন্যদিকে, তরুণী মহুয়ার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী দিব্যানি মণ্ডলকে। ইতিমধ্যেই এই কাস্টিং নিয়ে তৈরি হয়েছে দর্শক মনে আলাদা আগ্রহ। সেই সেই তালিকায় যুক্ত হয়েছে বড় চমক। ছবির আরও এক বড় আকর্ষণ হতে চলেছে টলিউডের কিংবদন্তি পরিচালক তপন সিনহা-র (Tapan Sinha) চরিত্র।

এই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা-পরিচালক অরিন্দম শীল (Arindam Sil)। সম্প্রতি তাঁর একদিনের শুটিংও সম্পন্ন হয়েছে। প্রযোজক রানা সরকারের (Rana Sarkar) কথায় তাঁর কাছে যায় প্রস্তাব। ছবির এই অংশটি বিশেষ যত্ন নিয়ে তৈরি করা হচ্ছে, কারণ তপন সিনহার মতো ব্যক্তিত্বকে বড়পর্দায় ফুটিয়ে তোলা অত্যন্ত দায়িত্বের কাজ।

চরিত্রের প্রস্তুতি নিয়ে অরিন্দম শীল জানিয়েছেন, তিনি তপন সিনহার কাজ, ভাবনা ও ব্যক্তিত্বকে গভীরভাবে বোঝার চেষ্টা করেছেন। পুরনো সাক্ষাৎকার, ছবি এবং তাঁর পরিচালিত সিনেমাগুলি দেখে চরিত্রের ভেতরে ঢোকার চেষ্টা করেছেন তিনি। পরিচালক রাজা সেনের একটি তথ্যচিত্র রয়েছে, সেটাও তিনি দেখেছেন। দ্য ওয়ালকে অরিন্দম শীল বলেন, “ছবির পরিচালক রাজদীপকে আমি দীর্ঘদিন ধরে চিনি। ও পরিচালনা করছে বলে আমি বেশ খুশি। তপনবাবুর সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল। চলচ্চিত্র উৎসবের সময়, নন্দনের অনুষ্ঠানের সময় আমি দেখেছি। সেই চরিত্রে কাজ চলছে। বাকি দর্শক বলবেন, পরিচালক বলবেন।”

এই চরিত্রের প্রস্তাব কীভাবে এল? 

অরিন্দম শীল জানান, ‘প্রযোজক রানা সরকার নিজেই তাঁর সঙ্গে যোগাযোগ করেন। অরিন্দম শীল দ্য ওয়ালকে বলেন, রানাকে সোমনাথ উপদেশ দিয়েছিলেন, তপন সিনহার চরিত্রে কলকাতার কাউকে কাস্ট করতে গেলে অরিন্দম শীলকে লাগবে। উনি সঠিক নির্বাচন। সেটা শুনে ভাল লাগল। প্রথমদিনের কাজ হয়েছে। সোমনাথ খুব যত্ন নিয়ে সাজিয়েছে।’

ছবিতে তাঁর লুক তৈরিতে বড় ভূমিকা নিয়েছেন মেকআপ শিল্পী সোমনাথ কুণ্ডু। ইতিমধ্যেই প্রথম দিনের শুটিং হয় গিয়েছে। তাতে বেজায় খুশি অরিন্দম শীলও।

সব মিলিয়ে ‘গুনগুন করে মহুয়া’ এখন টলিউডের অন্যতম প্রতীক্ষিত প্রকল্প। মহুয়া রায়চৌধুরীর জীবনের আলো-ছায়ার গল্পের পাশাপাশি, সেই সময়ের চলচ্চিত্র জগতের এক ঝলকও এই ছবিতে ধরা পড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।


```