Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন

রামলীলায় মন্দোদরীর ভূমিকায় পুনম পাণ্ডে! তুমুল আপত্তি বিশ্ব হিন্দু পরিষদের

দিল্লির বার্ষিক রামলীলায় মন্দোদরীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন অভিনেত্রী পুনম পাণ্ডে। তবে এই সিদ্ধান্তে তুমুল আপত্তি তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ। আয়োজকদের স্পষ্ট জবাব, কোনওভাবেই বাদ দেওয়া হবে না অভিনেত্রীকে।

রামলীলায় মন্দোদরীর ভূমিকায় পুনম পাণ্ডে! তুমুল আপত্তি বিশ্ব হিন্দু পরিষদের

পুনম পাণ্ডে (ফাইল ছবি)

গার্গী দাস

শেষ আপডেট: 19 September 2025 23:45

দ্য ওয়াল ব্যুরো: ফের আলোচনায় পুনম পাণ্ডে। দিল্লির বার্ষিক রামলীলায় তাঁকে মন্দোদরীর ভূমিকায় অভিনয় করানোর সিদ্ধান্ত হয়। আর সেই নিয়েই আপত্তি তুলেছে আরএসএস-এর বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)।

প্রতি বছর লালকেল্লায় 'রামলীলা'র আয়োজন করে লবকুশ রামলীলা কমিটি। এ বছর রাবণের চরিত্রে দেখা যাবে অভিনেতা আর্য বব্বরকে। পরশুরামের ভূমিকায় থাকবেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। তবে সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে পুনম পাণ্ডের মন্দোদরী চরিত্রে অভিনয়ের বিষয়টি নিয়ে।

ভিএইচপি-র দিল্লি শাখার সম্পাদক সুরেন্দ্র গুপ্তা কমিটিকে চিঠি লিখে আপত্তি জানান। তাঁর বক্তব্য, রামলীলা কেবল নাট্যশিল্পের জায়গা নয়, ভারতীয় সমাজ ও সংস্কৃতির জীবন্ত উপাদানও। ইউনেসকোর স্বীকৃতি পাওয়া এই আয়োজনে এমন কারও চরিত্রে অভিনয় করা উচিত যিনি সংস্কৃতির মর্যাদা রক্ষা করবেন। চিঠিতে আরও বলা হয়েছে, মন্দোদরীর চরিত্র মর্যাদা, সংযম, সতীত্ব ও আদর্শ স্ত্রীর প্রতীক। তাই এমন অভিনেত্রীকে নির্বাচন করা দরকার যিনি এই ভাবমূর্তির সঙ্গে মানানসই। পুনমের অতীত বিতর্কিত কর্মকাণ্ড ও জনসমক্ষে তাঁর ভাবমূর্তি ভক্তদের মনে আঘাত হানতে পারে বলেই মনে করছে সংগঠন।

তবে লবকুশ রামলীলা কমিটি স্পষ্ট জানিয়েছে, অভিনেত্রীকে বাদ দেওয়ার কোনও প্রশ্নই নেই। কমিটির সভাপতি অর্জুন কুমার বলেছেন, ‘সমাজ যদি পুরুষদের দ্বিতীয় সুযোগ দিতে পারে, তা হলে মহিলাদের ক্ষেত্রে কেন নয়? আমরা নারীশক্তির সম্মান করি। পুনম একটি ইতিবাচক চরিত্রে অভিনয় করবেন, তার মধ্যেও ‘মর্যাদা’ থাকবে। এতে খারাপের বদলে ভাল বার্তাই ছড়াবে।’

তিনি আরও প্রশ্ন তোলেন, ‘যদি একজন দস্যু সাংসদ হতে পারেন, তবে পুনম কেন মন্দোদরীর চরিত্রে অভিনয় করতে পারবেন না? রাবণ যদি আর্য বব্বর করতে পারেন, তবে পুনমকেও সুযোগ দেওয়া উচিত।’

উল্লেখ্য, ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ের পর কাপড় খুলে ফেলবেন বলে বিতর্কে জড়ান পুনম। ২০১৭ সালে চালু করা তাঁর নিজস্ব অ্যাপ ‘স্পষ্ট কনটেন্ট’-এর কারণে গুগল ব্যান করে দেয়। ২০২৪ সালে তাঁর টিম মিথ্যে প্রচার চালিয়েছিল যে অভিনেত্রী জরায়ুমুখের ক্যানসারে মারা গিয়েছেন, পরে জানানো হয় এটি সচেতনতা বৃদ্ধির প্রচার অভিযান ছিল। এই ঘটনা নিয়েও প্রবল সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে।

সব মিলিয়ে দিল্লির রামলীলায় পুনম পাণ্ডের অংশগ্রহণকে ঘিরে প্রবল বিতর্ক তৈরি হলেও আয়োজকরা যে পিছিয়ে আসতে রাজি নন, তা পরিষ্কার করে দিয়েছে লবকুশ কমিটি।


```