Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

ধোনির হুক্কা বিতর্কে ঘি ঢাললেন প্রাক্তন জাতীয় তারকা, নতুন রহস্য সামনে আনলেন মনোজ

আমরা এটা খুব কাছ থেকে দেখেছি। সেখানে হুক্কা সেশন চলছিল, এবং অধিনায়কের ঘনিষ্ঠ কয়েকজন খেলোয়াড় উপস্থিত ছিলেন। সেই সময়কার কিছু খেলোয়াড় যথেষ্ট বুদ্ধিমান ছিলেন। তাঁরা সবসময় অধিনায়কের অনুগ্রহ পাওয়ার জন্য তাঁকে উৎসাহিত করার চেষ্টা করতেন।

ধোনির হুক্কা বিতর্কে ঘি ঢাললেন প্রাক্তন জাতীয় তারকা, নতুন রহস্য সামনে আনলেন মনোজ

মনোজ তিওয়ারি ও এমএস ধোনি

সৌম্য বাগচী

শেষ আপডেট: 18 September 2025 15:20

দ্য ওয়াল ব্যুরোঅধিনায়ক মহেন্দ্র সিং ধোনির আমলের টিম ইন্ডিয়ার ড্রেসিংরুম সংস্কৃতি নিয়ে ভারতীয় ক্রিকেটের একটি পুরনো বিতর্ক নতুন করে শুরু হয়েছে। সম্প্রতি, প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠানের (Irfan Pathan) একটি পুরনো বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তিনি প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। তিনি বলেছিলেন, আমি ধোনির ঘরে হুক্কা পান (Dhoni hookah controversy) করতে যেতে চাইনি বলেই আমাকে দল থেকে বাদ পড়তে হয়েছে” এবার এই বিতর্ক ঘি ঢাললেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি (Manoj Tiwary)।

বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি এই প্রসঙ্গে বলেছেন, সেই সময় কিছু খেলোয়াড় ধোনির ঘরে হুক্কা সেশনে অংশ নিতেন যাতে তাা অধিনায়কের ঘনিষ্ঠ হতে পারেন

মনোজ তিওয়ারি একটি স্পোর্টস ওয়েবসাইটের সঙ্গে কথা বলার সময় বলেন, "আমরা এটা খুব কাছ থেকে দেখেছি। সেখানে হুক্কা সেশন চলছিল, এবং অধিনায়কের ঘনিষ্ঠ কয়েকজন খেলোয়াড় উপস্থিত ছিলেন। সেই সময়কার কিছু খেলোয়াড় যথেষ্ট বুদ্ধিমান ছিলেন। তাঁরা সবসময় অধিনায়কের অনুগ্রহ পাওয়ার জন্য তাকে উৎসাহিত করার চেষ্টা করতেন।"

তিওয়ারি স্পষ্ট করে বলেনএটি অবশ্য কারও উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়নি। তিওয়ারি বলেন, "সকলের জন্য সেখানে যাওয়া বাধ্যতামূলক ছিল না। যারা জানতেন, হুক্কা ধূমপানের জন্য ঘরটি খোলা আছে কেবল তারাই সেখানে যেতে।"

প্রাক্তন বঙ্গ ক্রিকেটার মনোজ বলেছেন, ধোনির দরজা সবসময় সবার জন্য খোলা ছিল, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কেবল তার কাছের খেলোয়াড়রাই সেখানে যেতেন। তিওয়ারি বলেন, "যারা অধিনায়কের কাছের ছিলে অথবা বুদ্ধিমান ছিলে, কেবল তারাই জানতেন, দরজা সবার জন্য খোলা।"

মনোজের এই মন্তব্য সম্প্রতি ইরফান পাঠানের তোলা বিতর্ককে আরও উস্কে দিয়েছে। পাঁচ বছর আগে, পাঠান টিম ইন্ডিয়ার হুক্কা সংস্কৃতির কথা উল্লেখ করে বলেছিলেন, "আমি এমন ব্যক্তি নই যে, কারও ঘরে গিয়ে হুক্কা জ্বালাব এবং তাদের খুশি করব।" ধোনির নাম না করেই পাঠান বলেছিলেন, ২০১২ সালে তিনি জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন, কারণ তৎকালীন অধিনায়কের তিনি কাছের লোক ছিলেন না। টিম ইন্ডিয়ার এই প্রাক্তন অলরাউন্ডার বলেছিলেন, "কারও ঘরে হুক্কা পান করা বা অপ্রয়োজনীয় কথা বলার অভ্যাস আমার নেই। সবাই এটা জানে। মাঝে মাঝে চুপ থাকাই ভাল। আমার কাজ ছিল মাঠে পারফর্ম করা, এবং আমি সেটাই করেছি।" 

পাঠান শেষবার ২০১২ সালে ভারতের হয়ে খেলেছিলেন। সেই ম্যাচে তিনি পাঁচ উইকেট নিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও, তাকে দলে রাখা হয়নি। দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠেছে কেন তাকে বাদ দেওয়া হয়েছিল।


```