এ কেমন আজব হোলি খেলায় মজলেন পায়েল সরকার? যখন বসন্তের হাওয়া গায়ে লাগিয়ে সকলেই রঙিন হয়ে উঠছেন, ঠিক সেই সময় এ কোন খেলায় মাতলেন তিনি?

শেষ আপডেট: 2 March 2026 17:57
দ্য ওয়াল ব্যুরো: বসন্ত উৎসবের আগে অভিনবভাবে দোল উৎযাপন করলেন অভিনেত্রী পায়েল সরকার (payel Sarkar)। সামাজিক মাধ্যমের (social Media) পাতায় নতুন একটি ছবি পোস্ট করে মুহূর্তে হলেন ভাইরাল। এ কেমন আজব হোলি খেলায় মজলেন পায়েল সরকার? যখন বসন্তের হাওয়া গায়ে লাগিয়ে সকলেই রঙিন হয়ে উঠছেন, ঠিক সেই সময় এ কোন খেলায় মাতলেন তিনি?
প্রসঙ্গত, পায়েল সরকারকে ( payel sarkar) সম্প্রতি দেখা গিয়েছিল "অ্যাকাডেমি ওফ ফাইন আর্টস" ( Academy Of Fine Arts) সিনেমায়। এই সিনেমায় তাঁর চরিত্র নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল অভিনেত্রীকে।
যে সিনেমা মুক্তি ঘিরে তৈরি হয়েছিল নানান বির্তক। অনেক সমস্যার সম্মুখীন হয়েও বক্স অফিসে ফলাফল ছিল চোখে পড়ার মতন। এই ছবিতে অভিনয়ের জন্য নিজের পারিশ্রমিকের থেকে কম পারিশ্রমিকে কাজ করেছিলেন অভিনেত্রী পায়েল সহ অনান্যারাও। এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন সৌরভ দাস (Sourav Das), রুদ্রনীল ঘোষ ( Rudranil Ghosh), অনুরাধা ( Anuradha), প্রমুখেরা । এই ছবির পরিচালনা করেছিলেন নবাগত জয়ব্রত দাশ ( Jayabrata Das)। সম্প্রতি আবারও সিনেমাহলে মুক্তি পেয়েছে এই ছবি। তার প্রচারের জন্যই অভিনব পদ্ধতির সম্মুখীন হলেন পরিচালক জয়ব্রত ( Jayabrata)।
জয়ব্রত নিজের সামাজিক মাধ্যমের ( social Media) পাতায় হোলির আগে পায়েল সরকারের একটি ছবি পোস্ট করেছেন, সেই ছবিতে দেখা যাচ্ছে অভিনেত্রী পায়েল সরকার রক্তাক্ত অবস্থায় বাড়ির মেঝেতে বসে আছেন, এই ছবিটি এক ঝলক দেখেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন পায়েল সরকারের অনুরাগীরা। কিন্তু পরমুহূর্তেই ছবির ক্যাপশান দেখে স্বস্তির নিঃশ্বাস নিয়েছিল দর্শক মহল।

ছবিটি পোস্ট করে পরিচালক জয়ব্রত লিখেছিলেন--
"পায়েল সরকাররের ( Payel Sarkar) পক্ষ থেকে হোলির শুভেচ্ছা, সিনেমা হলে গিয়ে রঙের খেলা দেখে ফেলার অনুরোধ করেছেন দর্শকদের।" এই ছবিটি পরিচালক নিজেই তুলে রেখেছিলেন সিনেমার শুটিং-এর সময়। আর তা ঘিরেই বর্তমানে শোরগোল নেটপাড়ায়।