Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

পাঁঠার বদলে বিফ, পার্কস্ট্রিটের পাবে বিতর্কে জড়ালেন সায়ক চক্রবর্তী

শুক্রবার রাতে পার্কস্ট্রিটের একটি পাবে বন্ধুবান্ধবদের সঙ্গে নৈশভোজে গিয়েছিলেন অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর সায়ক চক্রবর্তী। 

পাঁঠার বদলে বিফ, পার্কস্ট্রিটের পাবে বিতর্কে জড়ালেন সায়ক চক্রবর্তী

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 31 January 2026 12:41

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার রাতে পার্কস্ট্রিটের একটি পাবে বন্ধুবান্ধবদের সঙ্গে নৈশভোজে গিয়েছিলেন অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর সায়ক চক্রবর্তী। সঙ্গে ছিলেন তাঁর দুই বন্ধু অনন্যা গুহ ও সুকান্ত কুণ্ডু। সেখানে মাটন স্টেক অর্ডার করা হলেও তাঁদের না জানিয়েই বিফ স্টেক পরিবেশন করা হয়েছে বলে অভিযোগ তোলেন সায়ক। এই ঘটনাকে কেন্দ্র করেই রেস্তরাঁয় বচসা শুরু হয় এবং গোটা বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। (Park Street, Saayak Chakraborty)

সায়কের দাবি, খাবার পরিবেশনের পর প্রথমে খিদের চোটে তাঁরা বুঝতে না পেরে খান। তবে কয়েক কামড়ের মধ্যেই স্বাদে অমিল বুঝতে পেরে ওয়েটারকে ডেকে প্রশ্ন তোলা হয়। ঘটনাস্থল থেকেই সায়ক ফেসবুক লাইভে পুরো বিষয়টি তুলে ধরেন। সেই ভিডিওতে দেখা যায়, তিনি ওয়েটারকে বলেন যে তিনি একজন ব্রাহ্মণ এবং তাঁকে না জানিয়ে গরুর মাংস খাওয়ানো হয়েছে। তিনি বিষয়টিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে উল্লেখ করেন।

ভিডিওতে সায়ক ওয়েটারের ধর্ম জানতে চাইলে তিনি জানান যে তিনি মুসলিম। তখন সায়ক পালটা প্রশ্ন করেন, তাঁকে না জানিয়ে যদি শুয়োরের মাংস পরিবেশন করা হত, তবে তিনি কি তা খেতেন। কথোপকথনের সময় ওয়েটার স্বীকার করেন যে তাঁর ভুল হয়েছে।

কিছুক্ষণ পর ওই ওয়েটার মাটন স্টেক নিয়ে আসেন। তখনই স্পষ্ট হয় যে প্রথমে তাঁদের টেবিলে বিফ স্টেকই পরিবেশন করা হয়েছিল। সায়ক এরপর রেস্তরাঁর অন্যান্য কর্মকর্তাদের বিষয়টি জানান এবং মালিককে ডাকার দাবি করেন। ওয়েটারের বক্তব্য ছিল, তিনি অর্ডার শুনতে ভুল করেছিলেন। তা সত্ত্বেও বিষয়টি নিয়ে রেস্তরাঁর মধ্যে তর্কাতর্কি শুরু হয়।

অনন্যা গুহ বলেন, বিষয়টি এমন একজন নিরামিষাশীকে না জানিয়ে মুরগির মাংস খাওয়ানোর মতো অপরাধ। ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়।

টলিপাড়ার পরিচিত মুখ সায়ক চক্রবর্তী সম্প্রতি গায়িকা দেবলীনা নন্দীর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে খবরের শিরোনামে এসেছিলেন। দেবলীনা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলে প্রথমে সায়ককেই ফোন করেছিলেন। এবার পার্কস্ট্রিটের ওই ঘটনার কথা সায়ক নিজেই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।


```