বাংলা চলচ্চিত্র ও নাট্যজগতে পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay) এক অত্যন্ত সম্মানিত নাম। তাঁর অভিনয়ের স্বাভাবিকতা, রসবোধ এবং সংলাপ বলার বিশেষ ভঙ্গি দর্শকদের কাছে সবসময়ই আলাদা আকর্ষণ তৈরি করেছে।

শেষ আপডেট: 16 March 2026 17:48
দ্য ওয়াল ব্যুরো: বাংলা টেলিভিশনের পর্দায় এখন নতুন নতুন ধারাবাহিকের ভিড়। দর্শকদের মন জয় করতে একের পর এক নতুন গল্প নিয়ে হাজির হচ্ছে বিভিন্ন চ্যানেল। সেই ধারাবাহিক তালিকায় এবার যুক্ত হতে চলেছে আরও একটি নতুন নাম। আর এই নতুন ধারাবাহিককে ঘিরেই সামনে এল বিশেষ খবর—বহু বছর পর স্টার জলসার পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা টলিপাড়ার বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay), সঙ্গে থাকছেন টলিপাড়ার বর্ষীয়ান শুভাশিষ মুখোপাধ্যায় (Subhasish Mukhopadhyay), যদিও শুভাশিষ মুখোপাধ্য়ায়ের থাকার খবর মিলেছিল আগেই।
দীর্ঘ কয়েক বছর পর আবারও ছোটপর্দায় ফিরতে চলেছেন টলিপাড়ার বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay)। টেলিভিশনের দর্শকদের কাছে এটি নিঃসন্দেহে বড় সুখবর। বহুদিন ধরে বড় পর্দা ও মঞ্চে ব্যস্ত থাকার পর এবার আবার ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের ঘরে ঘরে পৌঁছতে চলেছেন তিনি।
বাংলা চলচ্চিত্র ও নাট্যজগতে পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay) এক অত্যন্ত সম্মানিত নাম। তাঁর অভিনয়ের স্বাভাবিকতা, রসবোধ এবং সংলাপ বলার বিশেষ ভঙ্গি দর্শকদের কাছে সবসময়ই আলাদা আকর্ষণ তৈরি করেছে। দীর্ঘ অভিনয়জীবনে তিনি অসংখ্য জনপ্রিয় ছবি ও নাটকে অভিনয় করেছেন এবং প্রতিটি চরিত্রেই নিজের স্বাক্ষর রেখে গেছেন।
সূত্রের খবর, স্টার জলসার আসন্ন ধারাবাহিক সংসারের সংকীর্তন (Sansarer Sankirtan)-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁদের। ধারাবাহিকটির প্রযোজনায় রয়েছে ক্যামেলিয়া প্রযোজনা সংস্থা (Camellia Productions)। উল্লেখযোগ্য বিষয় হল, এতদিন মূলত চলচ্চিত্র এবং ওয়েব সিরিজ প্রযোজনার সঙ্গেই যুক্ত ছিল এই সংস্থা। এবারই প্রথম তারা টেলিভিশনের ধারাবাহিক প্রযোজনায় পা রাখছে।
ইতিমধ্যেই ধারাবাহিকটির মহরত সম্পন্ন হয়েছে। মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী মানালি দে (Manali Manisha Dey) এবং অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। এই প্রথমবার জুটি হিসেবে তাঁদের একসঙ্গে দেখা যাবে ছোটপর্দায়।
জানা যাচ্ছে, একটি নতুন ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে। চরিত্রটি গল্পের অন্যতম কেন্দ্রীয় অংশ হবে বলেই ইঙ্গিত মিলেছে। যদিও ধারাবাহিকের সম্প্রচারের তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।