বিস্ফোরক পরাগ। তিনি লেখেন, “যাঁরা সিম্বার স্বাস্থ্য নিয়ে সত্যিই চিন্তিত ছিলেন, তাঁদের ধন্যবাদ। তবে কিছু হৃদয়হীন মানুষ শুধু কিছু ‘ভিউ’ আর ‘লাইক’-এর জন্য ভুয়ো খবর ছড়াচ্ছেন।”
.png.webp)
কেমন আছে সিম্বা?
শেষ আপডেট: 7 July 2025 20:29
দ্য ওয়াল ব্যুরো: শেফালি জরিওয়ালার অকালপ্রয়াণ কাঁদিয়েছে বলিউড থেকে নেটপাড়া, সকলেই বাকরুদ্ধ। সেই শোকের মধ্যেই ছড়িয়ে পড়ে আরও একটি খবর—শেফালির প্রিয় পোষ্য সিম্বা নাকি অসুস্থ! এমনকি, কিছু ইউটিউব চ্যানেল ও সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এই খবরকে কেন্দ্র করে শুরু করে মনগড়া কনটেন্টের বাণিজ্য।
এবার সেই জল্পনায় জল ঢাললেন শেফালির স্বামী পরাগ ত্যাগী। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও পোস্ট করে তিনি স্পষ্ট জানালেন, সিম্বা সুস্থ আছে। তার ‘মা’র জন্য পালন করছে যাবতীয় রীতি-নীতি। তাঁর কথায়, "মা-ছেলের সম্পর্ককে যারা বোঝে, তারাই শুধু জানে সিম্বার মনের অবস্থা এই মুহূর্তে ঠিক কী"।
বিস্ফোরক পরাগ। তিনি লেখেন, “যাঁরা সিম্বার স্বাস্থ্য নিয়ে সত্যিই চিন্তিত ছিলেন, তাঁদের ধন্যবাদ। তবে কিছু হৃদয়হীন মানুষ শুধু কিছু ‘ভিউ’ আর ‘লাইক’-এর জন্য ভুয়ো খবর ছড়াচ্ছেন।” শেফালির মৃত্যুর পর ছোট্ট সিম্বাকে কোলে নিয়েই মুম্বইয়ের পথশিশু ও দুঃস্থ মানুষদের কাছে পৌঁছে যান পরাগ। সাহায্য করার চেষ্টা করেন সাধ্যমতো।
তাঁদের এই মহৎ কাজ দেখে নেটিজেনদের বক্তব্য, “এই ভিডিও দেখে আমি কেঁদে ফেলেছি… ঈশ্বর আপনাদের শক্তি দিন।” আরেকজনের মন্তব্য, “শেফালির আত্মা নিশ্চয়ই শান্তি পাচ্ছেন তোমাদের দেখে।” কেউ আবার বলেন, “পরাগ, আপনি যেভাবে এই পরিস্থিতি সামলাচ্ছেন, আমরা গর্বিত।”
প্রসঙ্গত, শেফালির শেষকৃত্যের দিন পরাগকে সিম্বার সঙ্গে রাস্তায় দেখা গিয়েছিল। তা নিয়েও শুরু হয়েছিল সমালোচনা। তবে পাশে দাঁড়িয়েছিলেন বন্ধু পারস। তিনি জানান, 'ড্যাড ডিউটি' পালন করতেই স্ত্রী মারা যাওয়ার পরেও পোষ্যকে রাস্তায় নিয়ে যেতে হয় পরাগকে। সিম্বা শুধুই চারপেয়ে জীব ছিল না শেফালির কাছে। সে ছিল তাঁর আদরের সন্তান, তাঁর ছেলে।