Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমাকে দেখে ঋত্বিক-শ্রাবন্তী চিনতে পারেনি: প্রিয়াংশু চট্টোপাধ্যায়

রবীন্দ্রনাথ ঠাকুরের মতো এক ঐতিহাসিক চরিত্রের ভূমিকায় অভিনয় করা কোনও সাধারণ দায়িত্ব নয়—আর সেই দায়িত্বই কাঁধে তুলে নিয়েছেন মুম্বইয়ের ভার্সোভা নিবাসী অভিনেতা প্রিয়াংশু চট্টোপাধ্যায়। ‘কিউট হিরো’ ইমেজ ভেঙে এবার রীতিমতো গুরুগম্ভীর রবীন্দ্রনাথের চেহারায় পর্দায় হাজির হচ্ছেন তিনি। 

আমাকে দেখে ঋত্বিক-শ্রাবন্তী চিনতে পারেনি: প্রিয়াংশু চট্টোপাধ্যায়

প্রিয়াংশু ও রবীন্দ্রনাথ

শেষ আপডেট: 16 June 2025 14:31

শুভঙ্কর চক্রবর্তী


রবীন্দ্রনাথ ঠাকুরের মতো এক ঐতিহাসিক চরিত্রের ভূমিকায় অভিনয় করা কোনও সাধারণ দায়িত্ব নয়—আর সেই দায়িত্বই কাঁধে তুলে নিয়েছেন মুম্বইয়ের ভার্সোভা নিবাসী অভিনেতা প্রিয়াংশু চট্টোপাধ্যায়। ‘কিউট হিরো’ ইমেজ ভেঙে এবার রীতিমতো গুরুগম্ভীর রবীন্দ্রনাথের চেহারায় পর্দায় হাজির হচ্ছেন তিনি। ভয়ের স্রোত ভাসিয়ে নিয়ে গেলেও প্রিয়াংশু ভেসে যাননি, বরং আত্মবিশ্বাস আর কঠোর প্রস্তুতিকে হাতিয়ার করে নিজের ভিতরেই নির্মাণ করেছেন এক ‘রবি ঠাকুর’। সম্প্রতি ‘দ্য ওয়াল’-এর সাক্ষাৎকারে ভাগ করে নিয়েছেন সেই অভিনয়ের অন্তরালের অভিজ্ঞতা—যেখানে ভয়, সংশয়, চ্যালেঞ্জ ও আত্মসমর্পণের কাহিনি ধরা দিয়েছে পরতে পরতে।


প্রিয়াংশুর ‘রবি ঠাকুর’ লুকে রীতিমতো ভাইরাল। মুম্বইয়ের ভার্সোভানিবাসী প্রিয়াংশু চট্টোপাধ্যায়ের কিউট ইমেজ ছেড়ে সায়ন্তন ঘোষালের ‘রবীন্দ্র কাব্য রহস্য’ ছবিতে একেবারে রবি ঠাকুর! ‘দ্য ওয়াল’-এর সাক্ষাৎকার চলাকালীন উঠল একাধিক প্রশ্ন, যেমন, রবীন্দ্রনাথের মতো চরিত্রে অভিনয় করতে গেলে মনের ভিতরে ভয় ঢুকেছিল? নাকি নিজেকে চ্যালেঞ্জ করতে ভালো লেগেছিল? উত্তরে প্রিয়াংশু বললেন, ‘ভীষণ ভয় ছিল, ভিতর ভিতর। সত্যি কথা বলতে, প্রথমদিকে আমি এই চরিত্রটি করতেই চাইনি। আজাদদা, সায়ন্তন (পরিচালক), হিমাংশু (প্রযোজক) নিজেরা ভীষণ কনভিন্সড ছিল, লুক টেস্টের পরে...আমি যখন অভিনয়ে এই চরিত্রটিকে ফুটিয়ে তোলার কথা ভাবি, আমার মাথায় চলছিল, ঠিক কতক্ষণ সময় লাগতে পারে, আমার এমন এক চরিত্র হতে। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো চরিত্র করতে বছরের পর বছর লেগে যায়। আর প্রযোজক এবং পরিচালকরা মাত্র কয়েক মাসে, ছবির শুটিং করতে চলেছে...’


শুধু তাই নয়, প্রিয়াংশু চট্টোপাধ্যায়ের পড়াশোনা দিল্লিতে, তাও আবার ইংলিশ মিডিয়াম। রবীন্দ্রনাথের সঙ্গে যোগসূত্র তৈরি হয়নি সেভাবে, নিজেই স্বীকার করলেন সে কথা, বললেন ‘বাংলার মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বাঁচেন, আমার তার সুযোগ হয়নি। পরিচালককে অনেকবার এই কথাটি বলি, ও আমায় বলল, আমার উপর আস্থা রাখো, এটা রবি ঠাকুরের বায়োপিক নয়। গল্প এবং ন্যারেটিভটাকে এগিয়ে নিয়ে যেতেই, এই চরিত্রটির প্রয়োজন ছিল।’ থামলেন না অভিনেতা,  বললেন, ‘আমি নিজেকে সমর্পণ করে দিয়েছিলাম, পরিচালকের কাছে। শারীরিকভাবে রবীন্দ্রনাথ হয়ে উঠতে আমি পারব, ওজন কমানো, ওঁর ভাবভঙ্গি...বাকিটা তোমায় বুঝে নিতে হবে, আমাকে সাহায্য করো, বলো, ওঁর জীবনে কী ঘটেছিল এগুলো আমাকে বলতে থেকো। শুধু সায়ন্তন নয়, হিমাংশু, আজাদদা আমাকে বারবার বলেছে, এই দৃশ্যে এটা দরকার, ওই দৃশ্যে ওটা, ওঁর মধ্যে কী চলছিল তখন, এটাই ছিল আমার প্রিপারেশন।


পরের প্রশ্ন ছিল, রবীন্দ্রনাথকে ফুটিয়ে তোলার জন্য কী কী প্রস্তুতি নিয়েছিলেন? কণ্ঠস্বর, হাঁটা, কিংবা লেখা পড়া—সব কিছুতেই তো ভীষণ খুঁতখুঁতে হতে হয়, তাই তো? উত্তরে বললেন, ‘আমি ভীষণ খুঁতখুতে, কিছুটা বম্বের বাড়িতে, একা ছিলাম যখন, ওঁর মতো বসা, কথা বলা, প্র্যাক্টিস করেছি। তারপর লুক টেস্টে, অনেকটা সেটে। শুটিংয়ের সময়, ঋত্বিক-শ্রাবন্তীরা বুঝতেই পারেনি, যে এটা আমি! তখন মনে হল, প্রিপারেশনটা কাজে এসেছে।  


প্রিয়াংশুর কথায়, “এটা কোনও বায়োপিক নয়, চরিত্রটা গল্পের প্রয়োজনে এসেছে”—তবুও রবীন্দ্রনাথকে পর্দায় জীবন্ত করে তোলার চেষ্টা ছিল শতভাগ নিষ্ঠার সঙ্গে। প্র্যাকটিস, লুক টেস্ট, এবং অবিরাম পরিচালকের সঙ্গে মগ্ন আলোচনা—সব মিলিয়ে এই চরিত্র যেন হয়ে উঠেছে এক অভিজ্ঞতা। আজ, যখন দর্শক তাঁকে রবি ঠাকুর হিসেবেই তাঁকে দেখতে শুরু করেছেন, তখন বোঝা যায়, ভয় আর সংশয়কে জয় করে এক নতুন প্রিয়াংশুর জন্ম হয়েছে এই ছবির হাত ধরে। এই অভিজ্ঞতা কেবল একটি চরিত্র নয়, বরং এক যাত্রাপথ, যেখানে শিল্পী নিজেকেই নতুন করে চিনে নিয়েছেন।
 


```