Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

‘কিছু তারা কখনও হারায় না’, শেফালির স্মরণসভায় হাউহাউ করে কান্না স্বামী পরাগের

অভিনেত্রী শেফালি জরিওয়ালার আকস্মিক প্রয়াণে স্তব্ধ বলিউড। স্বামী পরাগ ত্যাগী এখনও মেনে নিতে পারছেন না স্ত্রীকে হারানোর যন্ত্রণা।

‘কিছু তারা কখনও হারায় না’, শেফালির স্মরণসভায় হাউহাউ করে কান্না স্বামী পরাগের

অভিনেত্রী শেফালি জরিওয়ালার স্মরণসভা

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 3 July 2025 18:09

দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী শেফালি জরিওয়ালার আকস্মিক প্রয়াণে স্তব্ধ বলিউড। স্বামী পরাগ ত্যাগী এখনও মেনে নিতে পারছেন না স্ত্রীকে হারানোর যন্ত্রণা। সম্প্রতি অভিনেত্রীর স্মরণসভায় চোখের জলে ভেঙে পড়তে দেখা গেল পরাগকে। শ্বশুরমশাইকে সান্ত্বনা দিতে গিয়ে নিজেও কান্না আটকাতে পারেননি তিনি।

শেফালির প্রয়াণের পর থেকেই পরাগকে ঘিরে শুরু হয়েছিল নানা বিতর্ক। মৃত্যুর ঠিক পরে পোষ্য সারমেয়কে নিয়ে হাঁটতে বেরোনোর জন্য তাঁর ওপর নেটমাধ্যমে তোপ দাগেন একাংশ। যদিও অভিনেত্রীর বন্ধু ও ঘনিষ্ঠ মহল সরব হয়ে বলেন, শোক কাটিয়ে ওঠার জন্য ব্যক্তিগত পরিসর দরকার পরাগের। যাতে তিনি ক্যামেরা ও জনচর্চার বাইরে কিছুটা নিঃশ্বাস নিতে পারেন।

স্ত্রীর মৃত্যুতে সম্পূর্ণ ভেঙে পড়েছেন পরাগ। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি আগেও জানিয়েছিলেন, শেফালিকে স্ত্রী হিসেবে পাওয়াকে জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য বলে মনে করেন তিনি। ‘পরি’ বলে ডাকতেন তাঁকে। বলেছিলেন, ‘‘এখনও বিশ্বাস হয় না, ওকে সত্যিই পেয়েছিলাম আমি। সবটাই যেন স্বপ্নের মতো।’’

স্মরণসভার দিন সাদা ফুলে সাজানো শেফালির ছবির সামনে কান্নায় ভেঙে পড়েন তাঁর বাবা। স্ত্রীর বাবাকে সান্ত্বনা দিতে গিয়ে আবেগ সামলাতে পারেননি পরাগও। স্মরণসভার শেষে একটি বার্তা লেখা ছিল অভিনেত্রীর উদ্দেশে—‘‘কিছু তারার ঔজ্বল্য এত বেশি যে তাঁরা কখনও হারিয়ে যান না। এমনকি তারার দেশে চলে গেলেও রয়ে যান তাঁরা।’’
 


```