Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

জমজমাট শুক্রবার! আসছে ‘সরজমিন’, ‘হ্যাপি গিলমোর ২’-সহ সাতটি নতুন ছবি ও সিরিজ

এই শুক্রবার, ২৫ জুলাই OTT-তে একগুচ্ছ নতুন ছবি আর সিরিজ। দেশাত্মবোধক অ্যাকশন, থ্রিলার, কোরিয়ান ড্রামা, সম্পর্কের টানাপোড়েন—সবই আছে তালিকায়।

জমজমাট শুক্রবার! আসছে ‘সরজমিন’, ‘হ্যাপি গিলমোর ২’-সহ সাতটি নতুন ছবি ও সিরিজ

জমজমাট শুক্রবার!

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 24 July 2025 20:13

দ্য ওয়াল ব্যুরো: এই শুক্রবার, ২৫ জুলাই OTT-তে একগুচ্ছ নতুন ছবি আর সিরিজ। দেশাত্মবোধক অ্যাকশন, থ্রিলার, কোরিয়ান ড্রামা, সম্পর্কের টানাপোড়েন—সবই আছে তালিকায়। ‘সরজমিন’-এ কাশ্মীরে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে নেমেছেন পৃথ্বীরাজ, সঙ্গে কাজল ও ইব্রাহিম। নেটফ্লিক্সে ফিরছে অ্যাডাম স্যান্ডলারের কমেডি ‘হ্যাপি গিলমোর ২’। দেখে নিন একনজরে—

১. রঙীন (Amazon Prime Video)

স্ত্রীর প্রতারণা ধরে ফেলার পর এক স্বামী জড়িয়ে পড়ে পেইড রিলেশনে। এরপর শুরু হয় এক অন্যরকম যাত্রা। অভিনয়ে বিনীত কুমার সিং, রাজশ্রী দেশপাণ্ডে, তারুক রায়না ও শিবা চাড্ডা।

২. ট্রিগার (Netflix)

দক্ষিণ কোরিয়ায় বন্দুক নিষিদ্ধ। কিন্তু সেই দেশে হঠাৎ বেআইনি অস্ত্র আসতে থাকায় জোট বাঁধে এক অস্ত্র বিক্রেতা আর এক পুলিশ অফিসার। চরম উত্তেজনায় ভরপুর কোরিয়ান সিরিজ।

৩. সরজমিন (JioHotstar)

এক সেনা অফিসার, যার দেশপ্রেম টেস্টে পড়ে যায় যখন নিজের ছেলেই জড়িয়ে পড়ে জঙ্গি কার্যকলাপে। কাশ্মীর ঘিরে তৈরি হয়েছে গল্প। প্রধান চরিত্রে পৃথ্বীরাজ সুকুমারণ, কাজল ও ইব্রাহিম আলি খান।

৪. হ্যাপি গিলমোর ২ (Netflix)

পুরনো ছবির সিকুয়েল। প্রাক্তন গলফার হ্যাপি মাঠে ফিরছেন মেয়ের পড়ার খরচ তুলতে। মজার গলফ কমেডিতে আবারও অ্যাডাম স্যান্ডলার।

৫. দ্য উইনিং ট্রাই (Netflix)

ক্যারিয়ার শেষ, বদনাম হয়ে গিয়েছে। তাও এক রাগবি খেলোয়াড় ঠিক করে স্কুল টিমকে চ্যাম্পিয়ন করেই ছাড়বেন। মোটিভেশনাল কোরিয়ান ড্রামা।

৬. সাওকণ সাওকণায় ২ (ZEE5)

একজন স্বামী, দুই স্ত্রী, আর এবার এক বিদেশি নারীর প্রবেশে নতুন গোলমাল! পাঞ্জাবি কমেডিতে ফিরেছেন অম্মি বীরক, সারগুন মেহতা ও নিমরাত খাইরা।

৭. ম্যান্ডালা মার্ডার্স (Netflix)

রহস্যে মোড়া শহরে একের পর এক খুন। তদন্তে নামে দুই গোয়েন্দা। মুখ্য ভূমিকায় বাণী কাপুর, সঙ্গে বৈভব রাজ গুপ্ত, সুরভিন চাওলা, শ্রিয়া পিলগাঁওকর।


```