ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের সঙ্গে আরজে মাহভাশের ‘বন্ধুত্ব’ ঘিরে গুঞ্জন বহুদিনের। যদিও দু’জনেই নিজেদের সম্পর্ককে ‘বন্ধুত্ব’ বলেই দাবি করে এসেছেন বরাবর।

যুজবেন্দ্র চাহাল ও মাহভাশ
শেষ আপডেট: 24 July 2025 20:05
দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের সঙ্গে আরজে মাহভাশের ‘বন্ধুত্ব’ ঘিরে গুঞ্জন বহুদিনের। যদিও দু’জনেই নিজেদের সম্পর্ককে ‘বন্ধুত্ব’ বলেই দাবি করে এসেছেন বরাবর। তবে সম্প্রতি লন্ডনে চাহালের জন্মদিন উদযাপনের একটি ভিডিও ফের নতুন করে উস্কে দিয়েছে প্রেমের গুজব।
২৩ জুলাই লন্ডনের এক রেস্তরাঁয় নিজের ৩৫তম জন্মদিন উদযাপন করেন যুজবেন্দ্র চাহাল। সেই পার্টির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় চাহাল আবেগতাড়িত হয়ে মাহভাশকে জড়িয়ে ধরছেন। পার্টিতে উপস্থিত ছিলেন চাহালের সতীর্থ শিখর ধাওয়ানও।
চাহাল সাদা শার্ট ও বাদামি ট্রাউজার্সে, আর মাহভাশ ধরা দেন সাদা ট্যাঙ্ক টপ ও নীল স্কার্টে। সেই রাতেই মাহভাশ ইনস্টাগ্রামে চাহালের সঙ্গে একটি ছবি শেয়ার করে লেখেন, “শুভ জন্মদিন ইউজি! বুড়ো হওয়া জীবনের অংশ, আর বাকি অংশগুলো আরও খারাপ! অল দ্য বেস্ট।” সঙ্গে একটি হাসিমুখ ও হৃদয়ের ইমোজি।
ধনশ্রী বর্মার সঙ্গে চাহালের বিবাহবিচ্ছেদের সময়ে মাহভাশের নামই ঘুরপাক খাচ্ছিল সর্বত্র। ২০২৪ সালের ক্রিসমাস পার্টিতে দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল। ২০২৫ সালে চাহাল ও ধনশ্রীর আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদের পর, মাহভাশের সঙ্গে তাঁর বিভিন্ন মুহূর্ত আরও নজরে আসে।
দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মাহভাশের সঙ্গে উপস্থিত ছিলেন চাহাল। এমনকি আইপিএলের সময় পঞ্জাব কিংসের টিম বাসে মাহভাশকে অন্যান্য খেলোয়াড়ের স্ত্রীর সঙ্গে দেখা গেলে আরও জোরালো হয় প্রেমের গুঞ্জন।
তবে মাহভাশ বারবারই জানিয়েছেন, তাঁদের মধ্যে শুধুই বন্ধুত্ব। এমনকি কিছুদিন আগে চাহাল নিজেও তাঁকে নিজের ‘মেরুদণ্ড’ বলে সম্বোধন করেছিলেন, যা নিয়েও কম আলোচনা হয়নি।
এদিকে মাহভাশও ধীরে ধীরে পা রাখছেন অভিনয়ের দুনিয়ায়। ২০২৫ সালের মে মাসে ওয়েব সিরিজ ‘প্যায়ার পয়সা প্রফিট’-এর মাধ্যমে তাঁর অভিনয়জীবন শুরু হয়। প্রতীক যাদব, আশিস রাঘব, শিবাঙ্গী খেদকর ও নীল ভূপালমের মতো তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি।