Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'অভিনয় নয়, আমি এখন শুধু ডায়াপার বদলাতে চাই', বাবা হওয়ার পর কেমন দিন কাটাচ্ছেন ভিকি?

পুত্রসন্তানের বাবা হওয়ার পর জীবনটাই বদলে গিয়েছে ভিকি কৌশলের।

'অভিনয় নয়, আমি এখন শুধু ডায়াপার বদলাতে চাই', বাবা হওয়ার পর কেমন দিন কাটাচ্ছেন ভিকি?

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 20 December 2025 12:05

দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরের নভেম্বর মাসেই পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। সম্প্রতি ‘ছাবা’ ছবির জন্য ‘বর্ষসেরা অভিনেতা’র পুরস্কার নিতে এসে নিজের নতুন জীবনের গল্প শোনালেন ভিকি।

পুরস্কার হাতে নিয়ে ভিকি তাঁর পরিবার ও সদ্যোজাত ছেলের কথা উল্লেখ করে বলেন, “ধন্যবাদ। এই পুরস্কার আমার পরিবার এবং আমার ছোট ছেলের জন্য, ও আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছে। বাবা হওয়ার পর এই প্রথম আমি শহর ছেড়ে বাইরে এসেছি, আর ওকে ছেড়ে থাকাটা সত্যিই খুব কঠিন। তবে আমি জানি, ও যখন বড় হয়ে এসব দেখবে, তখন ওর বাবার জন্য ও গর্ববোধ করবে।”

বাবা হওয়ার চ্যালেঞ্জ নিয়ে প্রশ্ন করা হলে ভিকি মজার ছলে জানান যে, এখন তাঁর রাতগুলো সব ‘ম্যাজিকাল’ হয়ে উঠেছে। তিনি বলেন, “এখন অনেক নতুন কিছু শেখার বাকি আছে। আমি ঠিক ভাষায় এই অনুভূতি বর্ণনা করতে পারব না। তবে এখন আমি অভিনয়ের চেয়ে ডায়াপার বদলাতেই বেশি আগ্রহী।” পুরো পরিবার এখন এই নতুন অতিথিকে নিয়ে দারুণ আনন্দিত।

২০২১ সালে দীর্ঘ গোপনীয়তা বজায় রেখে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ভিকি ও ক্যাটরিনা। চলতি নভেম্বরে তাঁরা তাঁদের ছেলের আগমনের খবর জানিয়ে লিখেছিলেন, “আমাদের আনন্দের উৎস এসে গিয়েছে।”

কাজের ক্ষেত্রে ভিকির জন্য এই বছরটি দুর্দান্ত। তাঁর ছবি ‘ছাবা’ বক্স অফিসে সুপারহিট হয়েছে। আগামীতে তাঁকে সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে দেখা যাবে, যেখানে তাঁর সাথে থাকছেন আলিয়া ভাট ও রণবীর সিং। অন্যদিকে, ক্যাটরিনাকে শেষ দেখা গিয়েছিল ‘মেরি ক্রিসমাস’ ছবিতে। এরপর তিনি আপাতত নতুন কোনও ছবিতে চুক্তিবদ্ধ হননি।


```