নোরার কথায়, সাম্প্রতিক দৃশ্যগুলো অত্যন্ত উদ্বেগজনক এবং কষ্টদায়ক। ভবিষ্যতে কী ঘটতে পারে, সেই আশঙ্কা মানুষের মনে ভয় তৈরি করছে। তিনি স্পষ্টভাবে বলেন, আর কোনও নিরীহ মানুষের প্রাণহানি যেন না হয়—এই কামনাই করছেন তিনি।

শেষ আপডেট: 2 March 2026 13:11
দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি (Nora Fatehi)। রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি জানান, যদিও বর্তমানে তিনি ভারতে রয়েছেন, তবুও মধ্যপ্রাচ্যে চলতে থাকা ঘটনাবলি তাঁকে মানসিকভাবে নাড়া দিচ্ছে।
নোরার কথায়, সাম্প্রতিক দৃশ্যগুলো অত্যন্ত উদ্বেগজনক এবং কষ্টদায়ক। ভবিষ্যতে কী ঘটতে পারে, সেই আশঙ্কা মানুষের মনে ভয় তৈরি করছে। তিনি স্পষ্টভাবে বলেন, আর কোনও নিরীহ মানুষের প্রাণহানি যেন না হয়—এই কামনাই করছেন তিনি। দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে চলতে থাকা সংঘাত, অশান্তি ও ট্র্যাজেডির পর মানুষ মানসিকভাবে ক্লান্ত বলেও উল্লেখ করেন নোরা।
ভিডিও বার্তায় তিনি আরও বলেন, এ সকল ঘটনাপ্রবাহের উপর সাধারণ মানুষের নিয়ন্ত্রণ না থাকলেও একে অপরের পাশে থাকা জরুরি। এই কঠিন সময়ে প্রার্থনা, সংহতি এবং মানসিক শক্তিই ভরসা হতে পারে। তাঁর মতে, বিশ্ব হয়তো এক বড় পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে। ক্ষমতার ভারসাম্যে বড়সড় রদবদল আসতে পারে, যার প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনেও—মানসিক, আধ্যাত্মিক ও অর্থনৈতিক স্তরে।
কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন নোরা। সম্প্রতি তাঁকে দেখা গেছে ‘দিলবার কি আঁখোঁ কা’ গানে বিশেষ উপস্থিতিতে। পাশাপাশি কন্নড় ছবি KD: The Devil-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। বিভিন্ন ভাষার ছবিতে কাজ করে নিজের পরিধি আরও বিস্তৃত করে চলেছেন এই জনপ্রিয় পারফর্মার।