Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

৩ লক্ষ টাকার কাপে চা খান নীতা আম্বানি, তৈরি হয় জাপানে, এক বাক্সের দাম শুনলে মাথা ঘুরে যাবে!

নীতা আম্বানি নাকি সকালবেলার চা খান জাপানের নামী ব্র্যান্ড ‘নোরিটেক’-এর চিনামাটির কাপ থেকে।

৩ লক্ষ টাকার কাপে চা খান নীতা আম্বানি, তৈরি হয় জাপানে, এক বাক্সের দাম শুনলে মাথা ঘুরে যাবে!

নীতা আম্বানি

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 31 May 2025 19:55

দ্য ওয়াল ব্যুরো: এশিয়ার অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানির বিলাসবহুল জীবনযাপন ফের আলোচনায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর ব্যবহার করা চায়ের কাপ, শাড়ি ও হীরের আংটির দাম সংক্রান্ত নানা তথ্য। জানা যাচ্ছে, নীতা আম্বানি নাকি সকালবেলার চা খান জাপানের নামী ব্র্যান্ড ‘নোরিটেক’-এর চিনামাটির কাপ থেকে।

প্রতিটি কাপের গায়ে থাকে সোনা ও প্ল্যাটিনামের কাজ। একটি সম্পূর্ণ সেটে ৫০টি কাপ, যার মোট দাম প্রায় ১.৫ কোটি টাকা। অর্থাৎ একেকটি কাপের দাম প্রায় ৩ লাখ টাকা। এই কাপগুলি তৈরি হয় শ্রীলঙ্কায়, যেখান থেকে মাঝেমধ্যেই বিলাসবহুল ডিনার সেট কিনতে যান নীতা। সেখানকার দাম তুলনামূলক কম হলেও ভারতে সেইসব সেটের দাম পৌঁছে যায় লক্ষ ছুঁইছুঁই।

শুধু কাপ বা ডিনার সেট নয়, হীরের অলংকারের দিকেও নীতার ঝোঁক বরাবরের। 'মঙ্গল উৎসব'-এ তিনি যে আংটি পরেছিলেন, সেটির নাম ‘Mirror of Paradise’। এটি ৫২.৫৮ ক্যারাটের একটি হীরা, যার দাম প্রায় ৫৩ কোটি টাকা।

এছাড়া তাঁর একটি শাড়িও বহুবার শিরোনামে এসেছে। ‘বিবাহ পট্টু’ নামের ওই শাড়িতে ছিল নাথদ্বারার কৃষ্ণমূর্তির চিত্র, সঙ্গে সোনা, হীরা ও নানা মূল্যবান রত্নের কাজ। শাড়িটির দাম প্রায় ৪০ লক্ষ টাকা। এমন অমূল্য সামগ্রী ব্যবহারের কারণেই নীতা আম্বানি ও তাঁর পরিবারের রাজকীয় জীবনযাপন নিয়ে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। 


```